Sunday, February 22, 2026

নবনীড় বৃদ্ধাশ্রমে তারকার মেলা! টলি নায়িকাদের কাছ থেকে ফোঁটা নিলেন অরূপ বিশ্বাস

Date:

Share post:

ভাইফোঁটা (Bhai fonta) বাঙালিদের বড্ড বেশি স্পেশাল। ভাই বোনের আত্মিক বন্ধনের এই উৎসব বাংলার সংস্কৃতির অন্যতম বড় পরিচায়ক বটে। নিজের বাড়িতে দাদাদের ফোঁটা দিয়ে বোনেদের স্পেশাল আবদার প্রতি ঘরের চেনা ঘটনা। কিন্তু এই উৎসবের আবহে যাঁদের কাছে প্রিয়জনেরা নেই অথবা অনেক দূরে সরে গেছেন কাছের মানুষেরা, বৃদ্ধাশ্রমে থাকা সেই বয়স্কা চোখগুলো তাকিয়ে থাকে নবনীড় আর তৃণমূল কংগ্রেসের দিকে। কারণ প্রত্যেক বছরের মত এবারও টালিগঞ্জ বিধানসভা এলাকার বাঁশদ্রোনীর ‘নবনীড় বৃদ্ধাশ্রম’-এ (Navanir) প্রতি বছরের মতো এবারও তৃণমূলের (TMC ) উদ্যোগে সাড়ম্বরে পালিত হল ভাইফোঁটা। ১০০ জন বৃদ্ধা শুধু যে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে (Arup Biswas) ফোঁটা দিলেন তেমনটাই নয়, ভালবাসায় ভরিয়ে দিলেন উপস্থিত টলি তারকাদেরও।

সকাল থেকেই এলাহী আয়োজন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সবটা নিজে হাতে তদারকি করলেন। ‘নবনীড় বৃদ্ধাশ্রম’ যে একেবারেই তাঁর নিজের পরিবারের মতো। হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচের কথা মাথায় রেখে বড় টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছিল উৎসব প্রাঙ্গণে। প্রতিবছরই এখানে এক অন্যরকম ভাইফোঁটা কাটান টালিগঞ্জের (Tollygung) বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। এক মঞ্চে নেতা, বিধায়ক, মন্ত্রী আর টলি নায়িকাদের মেলবন্ধন যেন এক বিরল দৃশ্য তৈরি করল আজকের দিনে। উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh), তারকা বিধায়ক জুন মালিয়া (June Malia), অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, রনিতা, সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan), ঐন্দ্রিলা , মানালি সহ অন্যান্যরা। ছিলেন অনন্যা বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তীও। মন্ত্রী ফোঁটা নেওয়ার পর প্রত্যেক বোন, দিদি, বয়স্কদের হাতে তুলে দিলেন উপহার। বৃদ্ধাদের চোখে তখন আনন্দের অশ্রু। এটাই যে তাঁদের পরম পাওয়া। কেউ কেউ আদরের ভাই অরূপকে গাল টিপে আদর করেও দিলেন। খাওয়া দাওয়ার বিশাল আয়োজন করা হয়েছিল এদিন। জুন – নুসরতরা বললেন “এই আয়োজন অরূপদা ছাড়া কেউ করতেই পারেন না।”

‘নবনীড় বৃদ্ধাশ্রম’ সেই বয়স্ক চোখ গুলোর করুণ আর্তিকে সম্মান করতে জানে। পাশে আছে তৃণমূল কংগ্রেস। এদিন সেটাই ফের প্রমাণিত হল।

spot_img

Related articles

বিচ্ছেদের পরও দায়িত্বে অবিচল, প্রাক্তন স্ত্রী,সন্তানকে দামি উপহার পাণ্ডিয়ার

বিচ্ছেদেও ছেদ নেই দায়িত্বের। আইন অনুসারে বিবাহ বিচ্ছেদ হলেও প্রাক্তন স্ত্রী নাতাশা ( Natasa Stankovic)এবং ছেলে অগস্ত্যর প্রতি...

কংগ্রেসের সবটাই তৃণমূলে: সাম্প্রতিক নেতৃত্বের সমালোচনায় মণিশঙ্কর আইয়ার

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যেভাবে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস সবরকমভাবে সরব হয়েছে, এবং সাফল্যের মুখ দেখেছে, তাতে একের...

সাফল্য তেলেঙ্গানায়: আত্মসমর্পণ মাও রাজ্য সাধারণ সম্পাদকের

মাওবাদী দমনে নতুন করে সাফল্য কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। তেলেঙ্গানায় আত্মসমর্পণ শীর্ষ মাওবাদী নেতা টিপ্পিরি তিরুপতি (Tippiri Tirupati) ওরফে...

পাকিস্তানের জেলে বাংলার মৎস্যজীবীরা: খোঁজ নেই দুবছর, উদ্বেগে পরিবার

তিন বছর ধরে ঘরে ফেরেননি। বন্দি পাকিস্তানের জেলে (Pakistan Jail)। প্রায় দুবছর কোনও খোঁজ পাওয়া যায়নি। গুজরাটের উপকূল...