Monday, June 1, 2026

ভাইফোঁটার দিন সটান নিজাম প্যালেসে! নথি হাতে সিবিআই-এর দরবারে বিভাস

Date:

Share post:

নিয়োগ মামলায় এবার সিবিআই (CBI) দফতরে হাজিরা দিলেন বীরভূমের (Birbhum) নলহাটির বিভাস অধিকারী (Bibhas Adhikary)। বুধবার দুপুরে তিনি নিজাম প্যালেস (Nizam Palace) হাজিরা দেন। তবে ভাইফোঁটার দিন সিবিআই দফতরে প্রবেশ করার সময় বিভাস জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাঁকে কিছু নথি আনতে বলা হয়েছিল। সেই নথি জমা দিতেই তিনি সিবিআই দফতরে এসেছেন। নিয়োগ মামলার তদন্ত চলাকালীন পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পর বিভাসের নামও সামনে আসে। বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ সংগঠনের প্রাক্তন সভাপতি ছিলেন বিভাস। পাশাপাশি তিনি মানিক ‘ঘনিষ্ঠ’ বলেও পরিচিত ছিলেন। এদিকে মানিকের গ্রেফতারির পরে পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নজরে এসেছিলেন বিভাস। তবে আচমকা এতদিন পর বুধবার ফের তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে দেখে জল্পনা শুরু হয়েছে।

চলতি বছরের ১৫ এপ্রিল বিভাসের বাড়ি এবং আশ্রমে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সেই সময় তাঁর বাড়ি এবং আশ্রম থেকে প্রচুর নথিও উদ্ধার করা হয়েছিল। আর সেই সংক্রান্ত নথিই এদিন তাঁকে আনতে বলা হয়েছিল। সেই নথি নিয়েই তিনি নিজাম প্যালেসে আসেন। এর আগে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটে বিভাসের একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি। তল্লাশির পর সেই ফ্ল্যাট সিল করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পরে আবেদনের ভিত্তিতে তা খুলে দেওয়া হয়।

তবে নিয়োগ মামলায় নাম জড়ানোর পর থেকেই নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন বিভাস। পাশাপাশি ইডি, সিবিআই তলব করলে তিনি সব রকম সহযোগিতা করবেন বলেও জানিয়েছিলেন বিভাস। তিনি এও দাবি করেন, আমি চাই আসল সত্য প্রকাশ্যে আসুক। ১০০ বার ডাকলে ১০০ বার যাব। ইডি, সিবিআই ইতিমধ্যেই তদন্ত করেছে। আমার কাছ যা যা নথি চেয়েছিল আমি সব পাঠিয়েছি। তবে কিছুই পাওয়া যায়নি।

 

 

 

Related articles

ছাত্র রাজনীতি থেকে মন্ত্রী: শুভেন্দুর মন্ত্রিসভায় কে রাজ্যের সর্বকনিষ্ঠ সদস্য

রাজ্যের প্রথম 'ডবল ইঞ্জিন' (BJP Govt.) সরকারের সম্প্রসারিত মন্ত্রিসভা সোমবার লোকভবনে শপথ নিলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)...

লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো অ্যাকাউন্টের তদন্তে SIT গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর, অন্নপূর্ণা যোজনা নিয়ে ‘মিথ্যা প্রচারের’ অভিযোগ  

লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো অ্যাকাউন্টের তদন্তে সিট (SIT) গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নবান্নে সাংবাদিক...

রাজারহাটে তৃণমূলের প্রতিবাদ মিছিলে পুলিশি দমন, ভয় দেখিয়ে কণ্ঠরোধের চেষ্টা!

তৃণমূলের প্রতিবাদ মিছিলে পুলিশি চোখরাঙানি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের(Tapas Chatterjee)। গত শনিবার দক্ষিণ ২৪...

CFL: বাস্তবের কোচিংয়ের প্রস্তুতিতে নামছে বাগান, দলে একাধিক ভূমিপুত্র

কলকাতা লিগের(CFL) জন্য আগামী ৩ জুন থেকে নিজেদের মাঠে আসন্ন কলকাতা লিগের জন্য অনুশীলন শুরু করবে মোহনবাগান সুপার...