Saturday, April 4, 2026

বিশ্বকাপের ইতিহাসে একাধিক নজির! শামির ‘অবিশ্বাস্য’ পারফরম্যান্সকে কুর্নিশ অভিষেকের

Date:

Share post:

প্রথম চার ম্যাচে দলে জায়গা হয়নি। রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হয়েছে। হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) চোট পাওয়ার পর কপাল খোলে মহম্মদ শামির (Md Shami)। কম্বিনেশন বদলে তিন পেসারে খেলার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার (India) থিঙ্ক ট্যাঙ্ক। আর সেই উপেক্ষিত শামিরই এবার একের পর এক রেকর্ড। ভারতীয় বোলার হিসেবে একদিনের ক্রিকেটে সেরা পারফরম্যান্স। বিশ্বকাপের (World Cup) মঞ্চে এত ভাল পারফরম্যান্স কারও নেই। বুধবার ৫৭ রানে ৭ উইকেট নেন ভারতীয় এই পেসার। এক বিশ্বকাপে ভারতের বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট এটিই। মাত্র ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়ে জাহির খানকে ছাপিয়ে গেলেন শামি। বিশ্বকাপের ১৯ ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন মিচেল স্টার্ক। শামি ১৭ ইনিংসে সেই লক্ষ্যে পৌঁছে যান। পাঁচ উইকেট নেওয়ার ক্ষেত্রেও অস্ট্রেলিয়ান পেসারকে ছাপিয়ে যান ভারতীয় বোলার। আর শামির অসাধারণ সাফল্যে তাঁকে সমর্থকদের পাশাপাশি শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সমস্ত মহলের মানুষ। পেসারকে নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, অবিশ্বাস্য শামি। দুর্দান্ত ব্যাটিং থেকে বোলিং, এদিনের ম্যাচ সত্যিই রোমাঞ্চকর! পাশাপাশি ভারতীয় দলকে ফাইনালে ওঠার শুভেচ্ছা জানিয়ে অভিষেক লেখেন, ফাইনালে ওঠার জন্য ভারতের পুরুষ ক্রিকেট দলকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তাঁদের সাফল্য কামনা করি। অনেক শুভ কামনা টিম ইন্ডিয়া। এদিনের‌ ম্যাচে শামি ৯.৫ ওভার বল করেছেন। দিয়েছেন ৫৭ রান। সাতজন কিউয়ি ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন তিনি। ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ডারিল মিচেল, টিম সাউদি এবং লকি ফার্গুসনকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন এই ভারতীয় পেসার। গোটা স্পেলে করেছেন মাত্র দুটি ওয়াইড বল।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...