Wednesday, June 17, 2026

সুপ্রিম কোর্টে তী.ব্র ভর্ৎ.সনায় বিল ফেরত রাজ্যপালের, তড়িঘড়ি ডাকা হল অধিবেশন!

Date:

Share post:

শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার পর তামিলনাড়ুর রাজ্যপাল (Governor of Tamilnadu) আর এন রবি (R N Ravi) নিজের কাছে আটকে রাখা দশটি বিল ফেরত দিয়েছেন। এরপরই শনিবার বিশেষ অধিবেশনের ডাক দিলেন স্পিকার। সকাল দশটায় তামিলনাড়ু বিধানসভায় (Tamilnadu Assembly) এই অধিবেশন হবে। অভিযোগ উঠেছিল যে রাজ্যপাল রাজ্যের বিভিন্ন বিল সংক্রান্ত নথি নিজের কাছে আটকে রেখেছেন। এই অভিযোগ নিয়ে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে। সেখানে তীব্র ভর্ৎসনার পর তৎপর হলেন রাজ্যপাল ।

তামিলনাড়ু সরকার বলছে, রাজ্যপালের কাছে মোট ১২ টি বিল মুলতুবি ছিল। সুপ্রিম কোর্টের মন্তব্যের পর তিনি ১০ টি বিল ফেরত দিয়েছেন। যার মধ্যে বেশিরভাগ বিলই রাজ্য বিশ্ববিদ্যালয় সম্পর্কিত। বিশেষ অধিবেশন ডাকার প্রসঙ্গে বিধানসভার স্পিকার এম আপ্পাভু জানান, সরকারি বিলগুলি পুনরায় উপস্থাপন এবং পাশ করার জন্য শনিবার তামিলনাড়ু বিধানসভার একটি ‘জরুরি’ অধিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত, কে দিল সন্ধান!

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC)...

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...