Saturday, June 20, 2026

উপত্যকায় বড় সাফল্য সেনার, গু.লিতে খ.তম ৫ লস্ক.র জ.ঙ্গি

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে চলা অভিযানে এর বড় সাফল্য ভারতীয় সেনা। গত দুদিন ধরে চলতে থাকা এই অভিযানে নিকেশ হল পাঁচ লস্কর জঙ্গি। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অথচ অস্ত্রশস্ত্র।

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার সামনো এলাকায় একাধিক বাড়িতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে, গোপন সূত্রে এই খবর পেয়ে বৃহস্পতিবার অভিযানে নামে ভারতীয় সেনার ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস, ৯ আধাসামরিক বাহিনী, পুলিশ এবং সিআরপিএফ। সন্দেহজনক বাড়ির দিকে যেতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। রাতে গুলির লড়াই থেমে যায়। কিন্তু শুক্রবার দিনের আলো ফুটতেই আবারও শুরু হয় অভিযান। আর তারপরই খতম ৫ জঙ্গি। তবে আরও কয়েকজনের লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তল্লাশি অভিযান এখনো চলছে বলে জানা গিয়েছে।

গত সপ্তাহেই উপত্যকার সোপিয়ানে সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে খতম হয়েছিল এক জঙ্গি। গত বৃহস্পতিবার গভীর রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ওই সন্ত্রাসবাদীর। উদ্ধার হয় প্রচুর পরিমাণ অস্ত্র। অন্যদিকে রামগড় সেক্টরে পাক সেনার গোলাবর্ষণে আহত হয়েছিলেন সীমান্তরক্ষী (BSF) বাহিনীর এক জওয়ান।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...