Friday, June 26, 2026

মেট্রোর কাজের জন্য ময়দান এলাকায় গাছ কাটায় নি.ষেধাজ্ঞা, অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

মেট্রোর কাজের জন্য ময়দান এলাকায় নতুন করে কোনও গাছ কাটা যাবে না। ফের অন্তর্বর্তী নির্দেশে জানাল কলকাতা হাই কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ওই প্রকল্পের জন্য কেন্দ্রের পরিবেশ মন্ত্রকের বক্তব্য শুনতে চায় আদালত। তাদের হলফনামা জমা দিতে হবে। মামলায় রাজ্যের বন দফতরকে যুক্ত করতে হবে।

সব পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবে হাই কোর্ট। আগামী ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ চলছে। ওই কাজের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন ময়দান এলাকায় ৭০০ গাছ কাটতে হবে। বিষয়টি নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা করে ‘পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন কলকাতা’ । তাদের বক্তব্য, ময়দান এলাকা শহরের ফুসফুস। সেখানে এত গাছ কাটা হলে পরিবেশের ক্ষতি হবে। ১৯৫০ সালের পর থেকে শহরের তাপমাত্রা এখন সব থেকে বৃদ্ধি পেয়েছে। তাই গাছ কাটা বন্ধ করা হোক।

‘রেল বিকাশ নিগম লিমিটেড’ আদালতে জানায়, হাই কোর্টের আগের নির্দেশের ফলে কাজ বন্ধ রয়েছে। শুক্রবার প্রধান বিচারপতি বলেন, “আমরা মেট্রো প্রকল্পের বিরুদ্ধে নই। মেট্রো পরিষেবা খুবই দরকার। গঙ্গার তলা দিয়ে প্রথম মেট্রো নিয়ে আমরা গর্ব করি। এটা শুধুমাত্র অন্তর্বর্তী নির্দেশ।”

গত ২৬ অক্টোবর হাই কোর্ট অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছিল, মেট্রো রেলের কাজের জন্য ময়দানের গাছ কাটা যাবে না। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং বিচারপতি বিভাসরঞ্জন দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, আগামী ৯ নভেম্বর পর্যন্ত ময়দান এলাকায় কোনও গাছ কাটা যাবে না। শুক্রবার এই অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ বহাল রাখল আদালত।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...