Friday, April 3, 2026

নাতনির জন্মদিনে শুভেচ্ছা জানালেন না অমিতাভ! স্পষ্ট হচ্ছে দূ.রত্ব?

Date:

Share post:

প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwariya Rai Bachchan) সঙ্গে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) পারিবারিক দূরত্ব ক্রমশ প্রকট হচ্ছে। শাশুড়ি এবং ননদের সঙ্গে সম্পর্ক ভালো না হওয়ার কারণে ঐশ্বর্য এখন আলাদা থাকছেন বলে আগেই খবর রটেছিল। এমনকি ঐশ্বর্যের জন্মদিনে সেলিব্রেশনের আয়োজন করেননি স্বামী অভিষেকও (Abhishek Bachchan)। একটি সাদা-কালো ছবি পোস্ট করে অভিষেক কেবলই ‘হ্যাপি বার্থডে’ জানিয়েছিলেন স্ত্রীকে। বচ্চন পরিবারের দিওয়ালি পার্টিতে অনুপস্থিত ছিলেন ‘বৌমা’। কিন্তু এসবের মধ্যে একবারের জন্য মুখ খোলেননি অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)। কিন্তু নাতনি আরাধ্যার (Aradhya Bachchan) জন্মদিনে শুভেচ্ছা না জানিয়ে এবার কি বড়সড় ইঙ্গিত দিলেন শাহেনশা?

ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যার ১৩ তম জন্মদিনে কোনওরকম শুভেচ্ছাবার্তাই পাঠাননি ঠাকুরদা অমিতাভ (Amitabh Bachchan)। এরপরেই সমালোচনা জোরদার হচ্ছে। তাহলে কি বৌমার পাশাপাশি নাতনির সঙ্গেও দূরত্ব বাড়াচ্ছেন অমিতাভ-জয়া? সন্তানের জন্মদিনে অবশ্য আরাধ্যাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ঐশ্বর্য ও অভিষেক। সোশ্যাল মিডিয়া অভিষেক লেখেন, আরাধ্যাকেই তিনি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালবাসেন কন্যা। একইভাবে ঐশ্বর্য লেখেন, আরাধ্যার জন্যই তাঁর বেঁচে থাকা। কিন্তু এসবের মধ্যেও ফাটল যে বেশ চওড়া হচ্ছে সেটা চোখ এড়াচ্ছে না বলেই মনে করছে সিনে পাড়া।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...