Friday, April 3, 2026

কোচবিহারের তুফানগঞ্জে খু.ন ব্যবসায়ী! পথ আটকে বি.ক্ষোভ স্থানীয়দের, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জে (Tufanganj) খুন ব্যবসায়ী (Businessman)। ঘটনার জেরে দোষীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সকালে পথ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম সুব্রত ঘোষ (৩৫)। তিনি দিনহাটার নাজিরহাটের বাসিন্দা। ছানা বিক্রি করতে তুফানগঞ্জ, বক্সীরহাট এলাকায় যেতেন ওই ব্যবসায়ী।

পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ফোন করে বাড়ি ফিরছেন বলে জানান ওই ব্যবসায়ী। তারপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ আসে বলে খবর। এরপর রাতে তুফানগঞ্জের কামাথ শেওড়াগুড়ি এলাকায় রাস্তার ধারে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তবে কী কারণে ব্যবসায়ীকে খুন করা হল তা খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের লোকজন। তবে মৃতের পরিবারের অভিযোগ, সুব্রতকে খুন করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

 

 

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...