Sunday, June 28, 2026

উ.ত্তাল দিঘার সমুদ্র! জলে নামায় নিষে.ধাজ্ঞা, মন খা.রাপ পর্যটকদের

Date:

Share post:

হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই শক্তি বাড়িয়ে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে ক্রমাগত উত্তর-পূর্বে এগিয়ে চলেছে সাইক্লোন মিধিলা (Midhila Cyclone)। এর প্রভাবে দক্ষিণবঙ্গে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তবে বিশেষ প্রভাব পড়েছে দিঘায় (Digha)। সকাল থেকেই উত্তাল সমুদ্র। বিপদ এড়াতে জলে নামায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তাতেই মন খারাপ পর্যটকদের।

পুজোর পরে ছুটির আমেজে বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন হয়ে উঠেছে দিঘা। কিন্তু সপ্তাহান্তে পর্যটকদের ভিড় যখন বাড়তে শুরু করেছে, তখন বেঁকে বসেছে প্রকৃতি। বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোনের জেরে ঢেউয়ের আকার ক্রমশ বাড়ছে আর এমন মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে নিষেধাজ্ঞা এড়িয়ে সমুদ্রে নেমে পড়ছেন পর্যটকরা। অগত্যা ময়দানে নেমে পড়তে হল নুলিয়াদেরও। পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় বিশেষ করে উপকূল এলাকায় মাঝে মধ্যে দমকা হাওয়া বইছে। এতেই সমুদ্র ফুঁসতে শুরু করেছে। প্রশাসনের তরফে মাইকিং করে সচেতন করা হচ্ছে। সমুদ্রে ঘুরতে এসে জলে স্নান করতে না পারায় মন ভাল নেই পর্যটকদের।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...