Saturday, June 20, 2026

খলিস্তা.নি খু.নের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাণিজ্য চুক্তি নয়, ভারতকে বার্তা কানাডার

Date:

Share post:

খলিস্তানি জঙ্গি নেতা হারদীপ সিং নিজ্জর খুনে এবার ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কানাডার। ট্রুডোর দেশের তরফে জানিয়ে দেওয়া হল খলিস্তানি জঙ্গি নেতা খুনের তদন্ত শেষ করতে হবে। তা না হলে কোনরকম বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে না। সম্প্রতি এমনই বার্তা দিয়েছেন কানাডার বাণিজ্য বিষয়ক মন্ত্রী মেরি এনজি। যদিও দুই দেশের মধ্যে চলা ব্যবসায়িক সম্পর্ক একেবারে বন্ধ হবে না বলেও জানানো হয়েছে কানাডা প্রশাসনের তরফে।

এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের বৈঠকে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন উঠলে কানাডার মন্ত্রী মেরি বলেন, “এই মুহূর্তে কানাডা ফোকাস একটাই- সঠিকভাবে তদন্ত চালিয়ে যাওয়া। কানাডার মাটিতে কানাডার এক নাগরিককে হত্যা করা হল- এই বিষয়টিকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি। তাই খুনের ঘটনার তদন্ত করতেই হবে। তবে কানাডিয়ানরা ভারতে ব্যবসা করেন। বাণিজ্যমন্ত্রী হিসাবে আমাকে তাঁদের পাশে থাকতেই হবে।”

উল্লেখ্য, কানাডায় খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে ভারতের (India) ভূমিকা রয়েছে বলে অভিযোগ আনেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার পরে দুমাস কেটে গেলেও এখনও সেই অভিযোগের প্রমাণ মেলেনি। কানাডার প্রধানমন্ত্রীর সেই অভিযোগের পর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। বাতিল করা হয় বাণিজ্যমন্ত্রীর ভারত সফরও। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরে ভারতের তরফে একাধিকবার তদন্তে সহযোগিতার বার্তা দেওয়া হয়েছে। তবে এখনও কানাডার তরফে কোনও সাহায্য চাওয়া হয়নি। কয়েকদিন আগেই বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছিলেন, জঙ্গি খুনে ভারতের ভূমিকার প্রমাণ দিক কানাডা।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...