Saturday, June 20, 2026

বঙ্গে শিল্পের জোয়ার, পানাগর থেকে কোচবিহার পর্যন্ত হবে বাণিজ্য করিডর

Date:

Share post:

রাজ্যের শিল্পে জোয়ার আনতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। জানা যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল করিডর পলিসি (West Bengal Industrial Corridor Policy) তৈরি করছে রাজ্য সরকার (Government of West)। এই করিডর পলিসির লক্ষ্য রাজ্যের শিল্প ভাবনাকে আরো বাস্তবসম্মত করা।

এই পলিসি অনুযায়ী বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। সেখানে রয়েছে ক্লাসটার ভিত্তিক শিল্পকে বিকশিত করা হবে। বড় বেসরকারি শিল্পদ্যোগীদের বিনিয়োগে জোর দেওয়া হবে, ল্যান্ড ইউজ ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যান তৈরি করা হবে, পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম জমির অধিগ্রহণ করা, ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করা, জমি বিক্রি করা, ইজারা দেওয়া, শিল্পের উপযোগী হিসেবে জমি রূপান্তরিত করার উপর জোর দেওয়া হবে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের শিল্প ভাবনাকে আরো বাস্তবসম্মত করার লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল করিডর পলিসি তৈরির উদ্যোগ নিয়েছে নবান্ন।

জানা যাচ্ছে, দুটি পর্যায়ে এই শিল্প করিডর তৈরি করা হবে। প্রথম পর্যায়ে রয়েছে রঘুনাথপুর থেকে তাজপুর (Tajpur) পর্যন্ত ৩৯৮ কিলোমিটার এলাকা। ডানকুনি থেকে ঝাড়গ্রাম (Jhargram) পর্যন্ত রয়েছে ১৬০ কিলোমিটার এলাকা। ডানকুনি (Dankuni) থেকে কল্যাণী (Kalyani) পর্যন্ত ৪৩ কিলোমিটার এলাকা এবং পানাগড় থেকে কোচবিহার পর্যন্ত ৬৩৯ কিলোমিটার এলাকা। অন্যদিকে, দ্বিতীয় পর্যায়ে থাকছে গুরুডি থেকে জোকা (Joka) পর্যন্ত ২৩৪ কিলোমিটার এলাকা‌। খড়গপুর (Kharagpur) থেকে মোড়গ্রাম পর্যন্ত ২৩০ কিলোমিটার এলাকা।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...