Wednesday, June 24, 2026

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে শামি, কিন্তু জানেন কি এই টুর্নামেন্টে খেলাই হতো না তাঁর

Date:

Share post:

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় বোলার মহম্মদ শামি। এখনও পযর্ন্ত নিয়েছেন ২৩ টি উইকেট, তবে মাত্র ছ’টি ম‍্যাচে। বিশ্বকাপের প্রথম দিকে ম‍্যাচে সুযোগ পাননি বাংলার পেসার। তবে যবে থেকে ম‍্যাচে সুযোগ পেয়েছেন, তবে থেকেই বিপক্ষ দলের ব‍্যাটরদের চিন্তার কারণ হয়েছেন শামি। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত তিন বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। কিন্তু জানেন কি এই মহম্মদ শামির বিশ্বকাপে খেলাই হতো না, যদি না হার্দিক পান্ডিয়া চোট পেয়ে ছিটকে যেতেন। এদিন এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর।

এই নিয়ে তিনি বলেন,” আমরা যে পরিকল্পনা নিয়ে দল সাজাচ্ছিলাম তাতে শামির জায়গা হচ্ছিল না। খুব কঠিন ছিল ওকে দলে নেওয়া। হার্দিক চোট পাওয়াতে সেই সুযোগ আসে। ” এরপরই  বিক্রম রাঠৌর বলেন,” শামি খুবই স্পেশ্যাল বোলার। খুব ভাল বল করছে ও। দলের ম্যানেজমেন্টকেও কৃতিত্ব দিতে হবে এর জন্য। নিয়মিত না খেললেও শামিকে তৈরি রেখেছিল তারা। মানসিক ভাবে শামিকে প্রস্তুত রেখেছিল তারা। এখনও আমাদের দলের সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন প্রথম একাদশের বাইরে রয়েছে।”

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে মহম্মদ শামি। শেষ ম‍্যাচ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিয়েছে সাত উইকেট।

আরও পড়ুন:বিশ্বকাপের ফাইনালে নামার আগে ভাইরাল রোহিত, কিন্তু কেন?

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...