Friday, April 3, 2026

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! রাজ্যে কতদিন চলবে দুর্যোগ? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

নিম্নচাপের কারণে আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির(Rain) সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর (Weather Office)। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। শুক্রবার সন্ধের মধ্যে এটি একটি সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের নাম হবে ‘মিধিলি’। ঘণ্টায় ৮০ কিমি বেগে স্থলভাগের দিকে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যে জারি করা হয়ছে সতর্কতাও। তবে গভীর নিম্নচাপের দাপটে শুক্রবার দিনভর কলকাতা সহ দুই বঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে হাওয়া অফিসের তরফে সাফ জানানো হয়েছে নিম্নচাপ কেটে গেলেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি বর্তমানে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। যা বর্তমানে দিঘা থেকে ২৯০ কিলোমিটার দূরে রয়েছে। শুক্রবার সন্ধের মধ্যে এটি শক্তি বাড়িয়ে সাইক্লোনে পরিণত হবে। আগামী ১৮ নভেম্বর অর্থাৎ শনিবার এই ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূলে পৌঁছবে। এর প্রভাবে পশ্চিমবঙ্গে শুক্র ও শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর সেকারণেই শুক্রবার এই দুটি জেলার ক্ষেত্রে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর হয়েছে।

এদিকে দুর্যোগের আশঙ্কায় মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যে সাগর, পাথর, নামখানা, কাকদ্বীপ-সহ বিভিন্ন জায়গা থেকে মৎস্যজীবীদের ট্রলার বন্দরে ফিরতে শুরু করেছে। তবে শুধু উপকূলীয় জেলাগুলি নয়, শুক্রবার সকাল থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে।

 

 

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...