Friday, April 3, 2026

শান্তিনিকেতনের ওয়ার্ল্ড ‘হেরিটেজ’ ফলকে কেন ‘ব্রাত্য’ কবিগুরু? রিপোর্ট চাইলেন রাজ্যপাল

Date:

Share post:

সম্প্রতি, বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয়ের সদ্য প্রাক্তন ও বিতর্কিত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর হাত ধরে ওয়ার্ল্ড ‘হেরিটেজ’ লেখা তিনটি ফলক বসানো হয়েছিল শান্তিনিকেতনে। কিন্তু কোনও এক অজানা কারণে সেই ফলকে ছিল না স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম! অথচ জ্বলজ্বল করছিল প্রধানমন্ত্রী তথা আচার্য নরেন্দ্র মোদি ও তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন। তাঁর নির্দেশে বেশ কিছুদিন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব শান্তিনিকেতনে অবস্থান বিক্ষোভ করেছিল। চাপে পড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ফলকে মোদি ও উপাচার্যের নাম থাকবে না বলে জানিয়ে দেয়। বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। সেই সময় তিনি বিদ্যুৎ চক্রবর্তীর কাছে ফলকে কবিগুরুকে কেন ‘ব্রাত্য’ করা হয়েছে, তা নিয়ে কৈফিয়ত তলব করেছিলেন।

বিষয়টি নিয়ে ফের বিশ্বভারতী বিশ্ববিদ‌্যালয়ের কাছে রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ‌্যপাল আনন্দ বোস। পদাধিকারবলে রাজ‌্যপাল আবার বিশ্বভারতীর রেক্টরও। রাজভবন সূত্রে খবর, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ‌্যপাল।

উল্লেখ‌্য, রাজভবনের উত্তর দিকের গেটের নামও বদলে ফেলেছেন রাজ‌্যপাল। নতুন নাম হচ্ছে ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গেট’।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...