Saturday, June 27, 2026

তারকাখচিত স্টেডিয়াম! আশা ভোঁসলে,শাহরুখ খানের সঙ্গে খেলা দেখছেন সদগুরু

Date:

Share post:

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলছে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। কানায় কানায় পূর্ণ দর্শকাসন। টসে জিতে অস্ট্রেলিয়া ভারতকে ব্যাট করতে পাঠানোয় ধামাকাদার ইনিংসের আশা করেছিলেন ক্রীড়া প্রেমীরা। কিন্তু শুরুতেই শুভমন,রোহিত (Rohit Sharma)আর শ্রেয়স আউট হয়ে যাওয়ায় চিন্তার ভাঁজ ফ্যানেদের কপালে। যদিও পরিস্থিতি অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করছেন বিরাট কোহলি (Virat Kohli) এবং কে এল রাহুল(K L Rahul)। খেলার মাঝেই ক্যামেরা ধরল স্টেডিয়ামের ভিআইপি অতিথিদের। দেখা মিলল বর্ষীয়ান সংগীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। মাঠে উপস্থিত শাহরুখ খানও(Shahrukh Khan)। তবে নজর কাড়লেন শচীন তেন্ডুলকরের পাশে বসে থাকা সদগুরু! বলিউড তারকাদের (Bollywood star) উপস্থিতিতে ঝলমল করছে স্টেডিয়াম।

ক্রিকেটের সঙ্গে বিনোদন জগতের সম্পর্ক নতুন কিছু নয়। ঠিক যেমন বড় ম্যাচে বিরাটের খেলা দেখতে অনুষ্কা শর্মার (Anushka Sharma) উপস্থিতি ভীষণভাবে কাঙ্খিত। এদিনও ক্যামেরা ধরেছে কোহলি পত্নীকে। তাঁর ঠিক পাশেই বসে থাকতে দেখা গেছে সুনীল শেট্টি কন্যা, কে এল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টিকে। সেমিফাইনাল দেখতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির ছিলেন রণবীর কাপুর। এদিন আরেক রণবীরের দেখা পেলেন ক্রিকেটপ্রেমীরা। দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)নিয়ে হাজির রণবীর সিং(Ranveer Singh)। চোখে রোদ চশমা থাকায় তাঁর অভিব্যক্তি খুব একটা স্পষ্ট নয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে এদিন স্টেডিয়ামে দেখা গেল। যদিও ম্যাচের ২৫ ওভার পর্যন্ত ক্যামেরার সামনে ধরা দেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...