Saturday, April 4, 2026

সামনেই মরুরাজ্যে নির্বাচন, BJP প্রার্থীদের ‘গুণপনা’ দেখে চক্ষু চড়কগাছ!

Date:

Share post:

২৫ নভেম্বর ভোট মরুরাজ্যে। প্রচার তুঙ্গে। এরইমধ্যে সামনে এসছে প্রার্থীদের পরিচয়। আর তাঁদের গুণপনা দেখে চক্ষু চড়কগাছ সবার। বিশেষ করে গেরুয়া শিবিরের প্রার্থীরা। তাঁদের বিরুদ্ধে ধর্ষণ, খুনসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। শুধু তাই নয়, এমন অনেক প্রার্থী আছেন যাঁরা নামটাও সই করতে পারেন না।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিপারেশনস (এডিআর) এর রিপোর্ট অনুযায়ী, রাজস্থানে (Rajasthan) ২০০ টি আসনের জন্য মোট ১,৮৭৫ জন প্রার্থীর মধ্যে ৩২৬ অর্থাৎ ১৭ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। আর সব থেকে বেশী মামলা রয়েছে BJP প্রার্থীদের বিরুদ্ধে। ২০০ টি আসনের রাজস্থান বিধানসভার বিজেপির প্রার্থী তালিকার মধ্যে রিপোর্ট অনুযায়ী, ৩১শতাংশ BJP প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। অপরাধী প্রার্থীদের পাশাপাশি বিধানসভা নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যাও বাড়ছে। ১৮৭৫ জন প্রার্থীর মধ্যে ৬৫১ জন প্রার্থী কোটিপতি।

রাজস্থান নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মোট প্রার্থীদের মধ্যে ৩৬ জনের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে। এমনকী এডিআর রিপোর্ট অনুযায়ী একজন প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের মামলাও রয়েছে। একইভাবে ৩৪ জন প্রার্থীর বিরুদ্ধে খুনের চেষ্টা সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। বিজেপির সর্বাধিক ৮৮ শতাংশ প্রার্থী কোটিপতি।

রাজস্থান নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৪১ শতাংশ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। ৪৯ শতাংশ স্নাতক বা তার বেশি ১৩৭ জন নিজেদের নাম সই করতে পারেন এবং ১১ জন নিরক্ষর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...