Thursday, June 25, 2026

হতা.শ রোহিত, ভারতের পারফরমেন্সে চোখে জল বিরাটের!

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪১ রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারত (Ind vs Aus)। তিন রানের জন্য অর্ধশতরানকরতে পারেননি রোহিত (Rohit Sharma), আর অর্ধশত রানের পরেই আউট হয়ে গেছেন বিরাট (Virat Kohli)। এদিন ড্রেসিংরুমে এই দুই প্লেয়ারের অন্য রূপ দেখল ক্রীড়াপ্রেমীরা। কেউ কেউ বলছেন সাজঘরে কেঁদে ফেলেছেন বিরাট কোহলি। দশটা ম্যাচে অপরাজেয় থাকার পর ফাইনালে ভারতের এমন পারফরম্যান্স আশা করেনি কেউই। পিচ মন্থর হয়েছে। কিন্তু আড়াইশো রানের গণ্ডি পেরোতে পারবে না টিম ইন্ডিয়া এটা শুরুতে রোহিতের ব্যাটিং দাপট দেখে প্রথমে আন্দাজ করা যায়নি। বিরাট কোহলি এবং রোহিত শর্মার এটাই হয়তো শেষ বিশ্বকাপ। এভাবে নিজের দলের একের পর এক উইকেট পতন সহ্য করতে পারেননি দুই জিনিয়াস।

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। আগ্রাসী ব্যাটিং শুরু করেছিলেন রোহিত। কিন্তু শুভমনের ব্যর্থতা, এবং শ্রেয়সের ঠিকমতো না খেলতে পারাটা অনেক বড় চাপের মুখে ফেলে দেয় বিরাট আর রাহুলকে (K L Rahul) । দুজনে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন এবং হাফ সেঞ্চুরি করেন বটে। কিছুটা দুর্ভাগ্যবশতই আউট হন এই দুই ক্রিকেটার, প্রথমে বিরাট পরে রাহুল। কিন্তু এরপরে কেউই আর সেভাবে হাল ধরতে পারেনি। মারতে গিয়ে ভুল শটে আউট হন রোহিত। হতাশ হয়ে পড়েন ভারতের অধিনায়ক। কোনও ভাবেই তিনি এই আউট মেনে নিতে পারেননি। আউট হওয়ার পরে বেশ কিছু ক্ষণ ক্রিজে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকেন বিরাট। ভাবতেই পারেননি এ ভাবে ফাইনাল ম্যাচে অঘটন ঘটতে পারে। ভারত খুব একটা ঘুরে দাঁড়াতে পারেনি। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয় দুটো ছবি। একটাতে দেখা যায় রোহিত শর্মা হতাশ মুখ ঢাকার চেষ্টা করছেন হাত দিয়ে, আরেকটি ছবিতে দেখা যায় চোখে জল বিরাটের। ব্যাটিং করতে নেমে অবশ্য প্রথমেই শামি আর বুমরার দাপটে তিন উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।


Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...