Thursday, June 25, 2026

Uttarkashi: এস.কেপ রুট কই? কর্তৃপক্ষের গাফি.লতির খেসা.রত দিচ্ছেন শ্রমিকরা!

Date:

Share post:

এক সপ্তাহ কেটে গেছে, এখনও পর্যন্ত উত্তরকাশিতে নির্মীয়মান টানেলে (Under construction tunnel) আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে উৎকণ্ঠা। ঠিক কোন জায়গায় খনন কাজ শুরু করলে শ্রমিকদের কাছে দ্রুত পৌঁছনো যাবে তা এখনও পর্যন্ত চিহ্নিত করাই যায়নি। আজ বিকেল থেকে সেই কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু এত বড় একটা টানেলের ক্ষেত্রে কোন এসকেপ রুট (Escape Route) পরিকল্পনাতেই নেই? কর্তৃপক্ষের গাফিলতির খেসারত দিচ্ছেন ৪০ জন শ্রমিক।

ম্যাপ অনুযায়ী টানেল বানানোর সময় এসকেপ রুট তৈরি করা হয়েছিল বটে। কিন্তু সবটাই ছিল খাতায় কলমে। বাস্তবে সেই কাজ না হওয়ায় অষ্টম দিনেও শ্রমিকদের উদ্ধার করা গেল না। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী, ৩ কিলোমিটারের বেশি দীর্ঘ সুড়ঙ্গে এসকেপ রুট থাকা বাধ্যতামূলক। প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনও বিপদের কথা মাথায় রেখেই এসকেপ রুট তৈরি করা হয়। সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গেও এসকেপ রুটের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি। ফলে ধস নামলে পালানোর পথ পাননি শ্রমিকরা। অষ্টম দিনের শেষেও কার্যত দম বন্ধ অবস্থায় ভিতরে আটকে রয়েছেন তাঁরা। কর্তৃপক্ষের এই নিয়ে কোন বিবৃতি নেই। আর কেন্দ্রীয় সরকারের কোনও হেলদোল নেই। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলেই মেতে রয়েছেন ক্রিকেটের উৎসবে। অন্যদিকে বিনিদ্র রজনী যাপন করছেন টানেলে আটকে থাকা শ্রমিকদের পরিবারের লোকেরা।


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...