Friday, June 26, 2026

নি.রাপত্তা নিয়ে প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রাজনৈতিক বার্তার জার্সি পরে মাঠে দর্শক!

Date:

Share post:

বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। ভারতের ইনিংসের ১৪তম ওভারে মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। এই পরিস্থিতিতে খেলা ৪৫ সেকেন্ড বন্ধ রাখতে হয়। রাজনৈতিক বার্তা লেখা জার্সি এবং মুখে প্যালেস্তাইনের পতাকা আঁকা মাস্ক পরে মাঠে ঢুকে পড়েন তিনি। মাঠে তখন ছিলেন অমিত শাহ।

যখন এই ঘটনা ঘটে, সেই সময় বল করছিলেন অ্যাডাম জাম্পা। ব্যাট করছিলেন বিরাট কোহলি। ওভারের চতুর্থ বলের আগেই মাঠে ঢুকে পড়েন ওই দর্শক। শুধুমাত্র তাই নয়, তিনি সটান পৌঁছে যান বিরাট কোহলির কাছে। তাঁর সাদা জার্সিতে লেখা ছিল ‘স্টপ বম্বিং প্যালেস্তাইন’। সবাইকে অবাক করে ওই উৎসাহী দর্শক কোহলিকে জড়িয়ে ধরেন। স্বাভাবিক ভাবেই কোহলি অপ্রস্তুত হয়ে পড়েন। তিনি ওই দর্শককে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। যদিও সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যান। কিন্তু দর্শকাসন থেকে সবই দেখতে পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর পুত্র তথা বোর্ড সভাপতি জয় শাহ। আজ খেলা দেখতে মাঠে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসের। কড়া নিরাপত্তার পরেও অপ্রীতিকর ঘটনা এড়ানো গেল না।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...