Saturday, June 27, 2026

দুর্নীতি মামলায় চন্দ্রবাবু নাইডুর স্থায়ী জামিনের আরজি মঞ্জুর করল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট

Date:

Share post:

স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় ধৃত চন্দ্রবাবু নাইডুকে অন্তর্বর্তী জামিন জামিন দিয়েছিল আদালত। মূলত চিকিৎসার জন্যই তেলুগু দেশম পার্টির প্রধান তথা অন্ধপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জামিন দিয়েছিল আদালত। এবার তার স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করলো অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের এই নির্দেশকে বড়সড় স্বস্তি হিসেবে দেখছে টিডিপি দল।

গত ৩১ অক্টোবর ‘স্বাস্থ্য সংক্রান্ত কারণে’ চন্দ্রবাবুর চার সপ্তাহের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছিল অন্ধ্রপ্রদেশ হাই কোর্ট। তেলঙ্গনার হায়দরাবাদের একটি হাসপাতালে ছানি অস্ত্রোপচারের পরে তিনি এখন বাড়িতে বিশ্রামে রয়েছেন। ৩১ অক্টোবর হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, আগামী ২৮ নভেম্বর সন্ধ্যা ৫টার মধ্যে রাজামহেন্দ্রভারম কেন্দ্রীয় কারাগারে রিপোর্ট করতে হবে চন্দ্রবাবুকে। কিন্তু স্থায়ী জামিন মেলায় বিচারের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার প্রয়োজন হবে না।

অন্ধ্রপ্রদেশ পুলিশ এবং সিআইডির অভিযোগ, চন্দ্রবাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন সে রাজ্যের সরকারি সংস্থা ‘স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন’-এর প্রায় ৩৭১ কোটি টাকার তহবিল নয়ছয় হয়েছে। চন্দ্রবাবুর পাশাপাশি, এই মামলায় তাঁর ছেলে তথা টিডিপি নেতা নারা লোকেশকেও গত ৯ সেপ্টেম্বর ভোরে গ্রেফতার করা হয়েছিল। ওই মামলায় ধৃতের তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা টিডিপি বিধায়ক গন্ত শ্রীনিবাস রাও এবং তাঁর ছেলে রবিজেতা। যদিও টিডিপি নেতৃত্বের অভিযোগ, অন্ধ্রের মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেস প্রধান জগন্মোহন রেড্ডি রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই পদক্ষেপ করেছেন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...