Friday, June 26, 2026

ঘোষণা আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর সেরা দল, দলে ভারতের ছয়, নেতা রোহিত

Date:

Share post:

সদ‍্য শেষ হয়েছে ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আসর। চ‍্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ২০২৩ বিশ্বকাপে একাধিক ক্রিকেটার নজর কেড়েছে। তবে এর মধ্যে সেরা দল বাছাই করা কঠিন ছিল। আর সেই কঠিন কাজটাই করল আইসিসির বিশেষ নির্বাচক দল। সোমবার বিশ্বকাপ ২০২৩-এর সেরা দল ঘোষণা করে আইসিসি। যেই তালিকায় ছ’জন ভারতীয় ক্রিকেটার। যারা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি। দলের নেতাও রোহিত শর্মা। তবে এই দলে নেই ফাইনালে ম্যাচের সেরা অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড।

বিশ্বকাপে সব থেকে বেশি ৭৬৫ রান করেছেন বিরাট কোহলি। এক বিশ্বকাপে রানের নিরিখে এটি সর্বাধিক। তাই বিরাট যে জায়গা পাবেন তা নিশ্চিত ছিল। রাহুলও এই বিশ্বকাপে ভালো ব্যাট করেছেন। ৪৫২ রান করার পাশাপাশি উইকেটের পিছনে বড় ভূমিকা পালন করেছেন তিনি। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে ১২০ রান করার পাশাপাশি বল হাতে ১৬টি উইকেট নিয়েছেন। রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। ১২৫.৯৪ স্ট্রাইক রেটে ৫৯৭ রান করেছেন তিনি। তাঁর অধিনায়কত্বেরও প্রশংসা রয়েছে। তাই আইসিসির দলে অধিনায়ক তিনিই। ওপরদিকে বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট নিয়েছেন শামি ২৪টি। যশপ্রীত বুমরাহও নিয়েছেন ২০টি উইকেট। তাই তাঁরাও জায়গা পেয়েছেন আইসিসির দলে।

মোট পাঁচ দেশ থেকে ১২জন ক্রিকেটারকে বাছা হয়েছে বিশ্বকাপ ২০২৩-এর সেরা দলে। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্স আপ ভারত, সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার ক্রিকেটাররা রয়েছেন এই দলে। নিঃসন্দেহে সব থেকে বেশি ভারতের মোট ছয়জন ক্রিকেটার রয়েছেন এই দলে।

একনজরে ২০২৩ আসিসি বিশ্বকাপের সেরা দল

১) কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
২) রোহিত শর্মা (ভারত) (অধিনায়ক)
৩) বিরাট কোহলি (ভারত)
৪) ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)
৫) কেএল রাহুল (ভারত)
৬) গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
৭) রবীন্দ্র জাদেজা (ভারত)
৮) যশপ্রীত বুমরাহ (ভারত)
৯) দিলশান মধুশঙ্কা (শ্রীলঙ্কা)
১০) অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)
১১) মহম্মদ শামি (ভারত)
১২) জেরাল্ড কোটজে (দক্ষিণ আফ্রিকা)

আরও পড়ুন:হতাশ রোহিত-বিরাট-জাড্ডুরা, ভারতের ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...