Friday, April 3, 2026

প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে যাওয়ার পথে দু.র্ঘটনা! ট্রাকের ধা.ক্কায় ম.র্মান্তিক পরিণতি ৬ পুলিশ আধিকারিকের

Date:

Share post:

প্রধানমন্ত্রীর (Narendra Modi) নিরাপত্তার (Security) ডিউটিতে যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি। ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে প্রাণ গেল ৬ পুলিশ (Police) আধিকারিকের। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক পুলিশ অফিসার। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র র‍্যালিতে ভিআইপি (VIP) নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই পুলিশ আধিকারিকরা। প্রধানমন্ত্রীর সভাস্থলে যাওয়ার সময়ই তাঁদের গাড়ির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। তাঁর জেরেই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। জানা গিয়েছে এদিন ঘন কুয়াশার কারণেই লেন বুঝতে সমস্যা হয় পুলিশের গাড়িটির। উল্টোদিক থেকে যে দ্রুতগতিতে ট্রাক আসছে, তা দেখতে পাননি চালক, ফলে দুর্ঘটনা ঘটে। মৃতেরা হলেন, এএসআই রামচন্দ্র। তিনি খিনসর থানায় কর্মরত ছিলেন। এছাড়াও মৃত্যু হয়েছে কুম্ভরাম, সুরেশ মীণা, থানারাম এবং মহেন্দ্র নামে ৪ কনস্টেবলের।

 

রবিবার রাজস্থানে জনসভা ছিল প্রধানমন্ত্রীর। সেই সভায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই পুলিশ কর্মীরাও। জানা গিয়েছে, রবিবার ভোরে রাজস্থানের চুরু জেলার নাগৌর থেকে ঝুনুঝুনুর উদ্দেশে রওনা দিয়েছিল পুলিশের গাড়িটি। ৫৮ নম্বর জাতীয় সড়কের উপরে আচমকাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় পুলিশের গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ পুলিশ অফিসারের। পরে হাসপাতালে আরও এক পুলিশ অফিসারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক আধিকারিক। তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই খবর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। গ্যাসকাটার এনে গাড়ি কেটে পুলিশ আধিকারিকদের দেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

 

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...