Tuesday, April 7, 2026

শহরে বসে বিশ্বকাপ ফাইনালেও বে.টিং! খবর পেতেই তৎপর কলকাতা পুলিশ, গ্রে.ফতার ১

Date:

Share post:

বিশ্বকাপের (World Cup Final Match) প্রথম ম্যাচ থেকে অপ্রতিরোধ্য থাকলেও রবিবার ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের (India)। কিন্তু এই বিশ্বকাপ ঘিরে দেশের একাধিক জায়গায় বেটিংয়ের (Betting) কারবারও মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। বাদ যায়নি শহর কলকাতাও (Kolkata)। বিশ্বকাপ চলাকালীন কলকাতার বিভিন্ন জায়গায় হানা দিয়ে ক্রিকেট বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে একাধিক জনকে গ্রেফতার করে পুলিশ। বিশ্বকাপ ফাইনালের দিনেও সেই ধারা বজায় রাখল পুলিশ। জানা গিয়েছে বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট (Park Street) থানার পুলিশ।

শহরে বসে দাপিয়ে বেটিং চক্র চালানোর অভিযোগে রবিবার পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম আমন খৈতান। ২৯ বছরের এই যুবক হাওড়ার গোলাবাড়ি থানার ওয়াটকিনস লেনের বাসিন্দা। রবিবার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সময় আমন বেটিং চালাচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে পার্ক স্ট্রিটে হানা দিয়ে অভিযুক্ত আমনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে অভিযুক্ত আমনের থেকে একটি আইফোন এবং ক্রিকেট বেটিং সংক্রান্ত একাধিক জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...