Saturday, June 13, 2026

‘ভারতীয় সমর্থকদের চুপ করিয়ে রাখতে পেরে খুব খুশি’, বিশ্বকাপ জয়ের পর বললেন কামিন্স

Date:

Share post:

রবিবার বিশ্বকাপ জয় করেছে অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে প‍্যাট কামিন্সের দল। ভারতের মাটিতে ভারতীয় দর্শকদের সামনে জয় ছিনিয়ে নিয়ে উচ্ছ্বসিত অজি অধিনায়ক। কামিন্সের কথায় ক্রিকেটে ভারতীয় সমর্থকদের উন্মাদনা বাকি দেশের থেকে অনেকটাই আলাদা। দর্শকদের কিছুক্ষণের জন্য চুপ রাখতে পেরে খুশি।

এই নিয়ে ম‍্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে কামিন্স বলেন,”ভারতীয় সমর্থকদের ক্রিকেট নিয়ে উন্মাদনা সত্যি প্রশংসার যোগ্য। অন্যান্য দেশের থেকে সম্পূর্ণ আলাদা এখানকার আবহাওয়া। হ্যাঁ, এটা ঠিক কিছুক্ষণ তারা উত্তেজনার বসে দলের হয়ে গলা ফাটাচ্ছিল, তবে আমরা যখন বল করছিলাম বেশিরভাগ সময়ই ওরা চুপ ছিল। এতে আমি খুবই খুশি হয়েছি।”

এরপরই দলের জয় নিয়ে ক‍ামিন্স বলেন,” নিঃসন্দেহে এই জয় মনে রাখার মতো এবং এই দিনটি আমাদের সকলের মনে থাকবে। আমাদের একটাই লক্ষ্য ছিল। সেটা হলো বিশ্বকাপ জেতা। আমরা কোনও কিছুর হওয়ার অপেক্ষায় ছিলাম না। মনে সাহস নিয়ে খেলাটা খেলে গিয়েছিলাম।এই বছরটি আমাদের সকলেরই মনে থাকবে চিরকাল আর এটা তো এই বছরের সেরা মুহূর্ত। কোনও কথাই হবে না।”

আরও পড়ুন:বিশ্বকাপের উপর পা তুলে ছবি মার্শের, পোস্ট কামিন্সের, শুরু সমালোচনা

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...