Wednesday, June 24, 2026

কাতারের মধ্যস্ততায় শীঘ্রই ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি: বার্তা হামাস প্রধানের

Date:

Share post:

টানা ৪৫ দিন ধরে লাগাতার হামলায় গাজাকে মৃত্যুপুরিতে পরিণত করেছে ইজরায়েল। গোটা বিশ্ব এই যুদ্ধ থামাতে ইজরায়েলের কাছে যুদ্ধ বিরতির আবেদন জানালেও, সে আবেদনে সাড়া দেননি বেঞ্জামিন নেতানিয়াহু। এহেন পরিস্থিতির মাঝেই বার্তা দিলেন প্যালেস্টাইনের সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়া। মঙ্গলবার এক টেলিগ্রাম বার্তায় তিনি জানলেন, কাতারের মধ্যস্ততায় আমরা ইজরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তির খুব কাছাকাছি।

রয়টার্সকে হামাস প্রধান ইসমাইল হানিয়ার সহকারী একটি বিবৃতি পাঠিয়েছেন। যেখানে বলা হয়েছে, হামাসের কর্মকর্তারা ইজরায়েলের সঙ্গে ‘যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি। এবং সংগঠনটি ইতিমধ্যেই কাতারের কাতারি মধ্যস্থতাকারীদের কাছে তাদের জবাব পাঠিয়েছে। তবে সম্ভাব্য এই চুক্তির শর্ত সম্পর্কে আর কোনো তথ্য দেননি তিনি। এদিকে হামাস কর্মকর্তা ইসাত এল রেশিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা টিভিকে বলেন, ‘কত দিন ধরে যুদ্ধ বিরতি চালু থাকবে, তা নিয়ে এখন দর-কষাকষি চলছে। এ ছাড়া, গাজায় ত্রাণ পৌঁছানো এবং হামাসের হাতে বন্দী ইজরায়েলি পণবন্দিদের মুক্তির বিনিময়ে ইজরায়েলে আটক প্যালেস্টানি বন্দিদের মুক্তির বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইজরায়েলে প্রাণঘাতী হামলা চালায় হামাস সংগঠন। সেই হামলায় প্রাণ হারান ১২০০ ইজরায়েলি। প্রায় ২৫০ জনকে পণবন্দি করে হামাস। সেই হামলার পর হামাসকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দেয় ইজরায়েল। এরপর থেকে ইজরায়েলের লাগাতার হামলায় গাজায় গত দেড় মাসে প্রাণ হারিয়েছেন প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ৩০০ জন। যার মধ্যে ৫ হাজার ৬০০ শিশু ও ৩ হাজার ৫৫০ জন মহিলা।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...