Friday, June 5, 2026

বিধানসভায় পাশ হলেও কেন আটকে বিল? রাজ্যপালদের ধ.মক সুপ্রিম কোর্টের, কেন্দ্রের কাছে জবাব তলব

Date:

Share post:

রাজ্য বিধানসভায় (Assembly) পাশ হলেও সেই বিলে সই করেননি রাজ্যপাল (Governor)। এরপর সেই বিল (Bill) ৩ বছরের বেশি সময় ধরে ঝুলিয়ে রেখে কীভাবে তা ফেরত পাঠানো যায়? তা নিয়েই এবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। ঘটনাকে কেন্দ্র করে বড়সড় অস্বস্তিতে পড়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল (Tamil Nadu Governor) আর এন রবি (R N Ravi)। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত এদিন প্রশ্ন তোলে এতদিন পেরিয়ে গেলেও কেন বিধানসভায় পাশ হওয়া বিলে সই করেননি রাজ্যপাল রবি? এদিন মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে উঠলে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, তামিলনাড়ু বিধানসভা ফের নতুন করে ১০টি বিল পাশ করিয়েছে। তবে এবারও সেই পাশ হওয়া বিলে তামিলনাড়ুর রাজ্যপাল সই করেন কী না সেদিকে নজর থাকবে। পাশাপাশি এদিন প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানতে চায় বিগত ৩ বছর ধরে রাজ্যপাল কী করছিলেন?

তবে সংবিধান অনুযায়ী দ্বিতীয়বার বিধানসভায় পাশ করানো বিলকে অর্থ বিল হিসাবে বিবেচনা করতে হয় সে কথাও মনে করিয়ে দেন প্রধান বিচারপতি। শুধু তামিলনাড়ুই নয় আরও বেশ কয়েক রাজ্যের রাজ্যপালও শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়েছেন। তাঁদের মধ্যে সবার আগে উঠে আসছে কেরলের (Kerala) রাজ্যপাল আরিফ মহম্মদ খানের (Arif Md Khan) নামও। অন্যদিকে, শুধুমাত্র তামিলনাড়ু বা কেরল নয়, বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসও বিল পাশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের সঙ্গে জোর করে সংঘাতে জড়িয়েছেন। তাঁর বিরুদ্ধেও রাজ্যের পাঠানো একাধিক গুরুত্বপূর্ণ বিল আটকে রাখার অভিযোগ বারবার সামনে এসেছে। তবে এখনও রাজ্যপালের বিরুদ্ধে কোনও মামলা করেনি রাজ্য। সরকারি সূত্রের খবর, রাজ্যের বিগত ১২ বছরে পাশ হওয়া ২২টি বিল রাজভবনে আটকে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও এই ব্যাপারে বারবার সরব হয়েছেন।

এদিকে কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের বিরুদ্ধে সিপিএমের দায়ের করা মামলায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সোমবার মোদি সরকারের জবাব তলব করে। কেরলের রাজ্যপালের বিরুদ্ধে সাতটি বিল আটকে রাখার অভিযোগ উঠেছে। ধারা অনুযায়ী বিল পুনর্বিবেচনার জন্য সরকারের কাছেও পাঠাতে পারেন রাজ্যপাল। কিন্তু বিল ফেরত না পাঠিয়ে রাজ্যপাল তাঁর সম্মতি আদৌও আটকাতে পারেন কীনা, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। শুধু তামিলনাড়ু রাজ্যপাল নন, কেরালা ও পাঞ্জাবের রাজ্যপালের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে মামলা। ইতিমধ্যে পাঞ্জাবের রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতকে বিল আটকে রাখার জন্য তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট।

 

 

 

 

Related articles

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...