Sunday, June 28, 2026

BGBS-এর মঞ্চে অমিত মিত্রর সঞ্চালনায় মুগ্ধ অতিথিরা

Date:

Share post:

শুধুমাত্র অর্থনৈতিক বা শিল্পবিশেষজ্ঞ হিসেবেই নয়, সভার সুচারু সঞ্চালক হিসেবেও রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra) প্রমাণ করলেন তাঁর প্রতিভা। মঙ্গলবার, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে তাঁর সঞ্চালনায় প্রকৃত অর্থেই মুগ্ধ দেশ-বিদেশের অতিথিরা।

এদিন, BGBS-এর প্রথমদিনে সঞ্চালকের ভূমিকায় ছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra)। উপস্থিত দেশ-বিদেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয়পর্বে তাৎপর্যপূর্ণ ভূমিকা নেন তিনি। প্রত্যেকের সম্পর্কে তুলে ধরেন প্রয়োজনীয় তথ্য। শিল্পপতি বা উদ্যোগপতি হিসেবে তাঁদের অতীত অবদান ব্যাখ্যা করেন। তুলে ধরেন ভবিষ্যতের সম্ভাবনার কথা। এদেশে বা এরাজ্যের শিল্পায়নে তাঁদের আগ্রহ এবং বিনিয়োগের ইতিবাচক দিকও প্রতিফলিত হল তাঁর সুচারু সঞ্চালনার মধ্যে দিয়ে। কোন শিল্পে কে কত টাকা বিনিয়োগ করতে আগ্রহী তার মোটামুটি একটা ছবি ফুটিয়ে তোলার প্রয়াস। এদিনে সম্মেলনে যোগ দিয়েছিলেন শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ও।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...