Tuesday, March 17, 2026

‘চো.র-চি.টিংবাজ’, কাদা ছোড়া.ছুড়িতে বিজেপির দুই ‘সেলিব্রিটি’ হিরণ-রুদ্রনীল

Date:

Share post:

ফের বঙ্গ বিজেপিতে। কলতলার ঝগড়া। বিজেপির অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের মধ্যে কাদা ছোড়াছুড়িতে তপ্ত গেরুয়া শিবিরের রাজনীতি। হিরণ এবং রুদ্রনীলের মধ্যেই প্রকাশ্য তরজা, যা নিয়ে চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপি।

এক দিকে, রুদ্রনীল ‘চোরেদের সঙ্গে যুক্ত’ বলে মন্তব্য করলেন হিরণ। অন্যদিকে, তার পাল্টা চিটফান্ড সংস্থার মালিকের সঙ্গে হিরণের সরাসরি যোগাযোগ বলে দাবি রুদ্রনীলের।

রুদ্রনীলকে কড়া আক্রমণ করে হিরণ বলেন, “রুদ্রনীলের তো পরের পর সিনেমা আসছে। তিনি যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তাঁরা ওঁকে নিশ্চয়ই এখন সিনেমায় সুযোগ দিচ্ছেন। উনি চোরেদের সঙ্গে কাজ করছেন। ওঁকে সংসার চালাতে হবে একজন অভিনেতা হিসেবে। উনি প্রত্যক্ষ ভাবে নয়, পরোক্ষ ভাবেই চোরেদের সঙ্গে যুক্ত।” খড়্গপুর সদরের বিধায়কের আরও সংযোজন, “রুদ্রনীল তো অনেক ছবি করছেন এই মুহূর্তে। শ্রীকান্ত মোহতার ছবিতে উনি কাজ করছেন বা অন্য যাঁদের ছবিতে কাজ করছেন, তাঁরা তো আসলে চোর!”

হিরণকে পাল্টা দিতে দেরি করেননি রুদ্রনীল। রুদ্রনীলের দাবি, “হিরণবাবু এর আগে একটি ছবি করেছিলেন, ‘মাচো মস্তানা’ বলে শুনেছিলাম আমরা। ২০১২-‘১৩ হবে বোধহয়। রিমেক ফিল্মজের। পরে জানা যায়, রিমেক চিটফান্ডের যিনি মালিক, সেই পিপি তিওয়ারি ২০১২-‘২৩ সালে প্রায় ৬-৭ কোটি টাকা দিয়েছিলেন।”

হিরণ শ্রীকান্ত মোহতার নাম টেনে আনায় কেন্দ্রের কোর্টে বল ঠেলে দেন রুদ্রনীল। তাঁর কথায়, “শ্রীকান্ত মোহতা কোনও একটি আইনি জটিলতায় জড়িয়েছিলেন। উনি যদি চোর হন, ওঁর চ্যানেল রয়েছে, প্রযোজনা সংস্থা রয়েছে, যা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। তাহলে কেন্দ্রীয় সরকার সেগুলি বন্ধ করছে না কেন?”

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র বিশেষ কিছু বলতে চাননি। তবে অতীতের একটি প্রসঙ্গ টেনে কুণাল বলেন, “আমি একটি সিনেমায় ছিলাম যেখানে সারদার বিজ্ঞাপন ছিল। তার জন্য আমাকে পরে টাকা ফেরত দিতে হয়েছে। এই প্রসঙ্গেই বলি, সেই সিনেমার লাইন প্রোডিউসার ছিল রুদ্রনীল। ও সারদার টাকায় যে সিনেমা করেছেন এটা পরিষ্কার। টাকা নিয়ে কাজ করেছে রুদ্র, আর টাকা ফেরত দিতে হয়েছে আমাকে। তাই এই নিয়ে কেউ যদি কোনও সঠিক কথা বলেন, তাহলে তো সেটা ঠিকই।”


spot_img

Related articles

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...