Sunday, June 7, 2026

Uttarkashi: প্রকাশ্যে সুড়ঙ্গের ভেতরের ভিডিও, উদ্ধা.রের আশায় হতা.শ মুখে শ্রমিকরা!

Date:

Share post:

দশ দিন পর এক ঝলক দেখা গেল উত্তরকাশীতে নির্মীয়মান টানেলে (Under construction tunnel in Uttarkashi) আটকে পড়া শ্রমিকদের মুখ। একদিকে উৎকণ্ঠা অন্যদিকে হতাশা। জোর কদমে উদ্ধার কাজ চললেও এখনও টানেলেই আটকে শ্রমিকরা। উদ্ধারকারী দল (Rescue Team) যে ভিডিও ক্যামেরার মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন সেখান থেকেই প্রকাশ্যে এল ফুটেজ। ভিডিয়োতে দেখা যায়, সুড়ঙ্গের ভিতরে কর্মীরা কথাবার্তা বলছেন। তাঁদের খাবার দেওয়া হয়েছে। প্রত্যেকেরই মাথায় হেলমেট রয়েছে। কিন্তু করুণ মুখে আশার আলো খুঁজে বেড়াচ্ছেন তাঁরা। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

জোর কদমে চলছে উদ্ধার কাজ।যত সময় এগোচ্ছে, উৎকণ্ঠা আরও বাড়ছে। পাইপের মাধ্যমে এন্ডোস্কোপিক ফ্লেক্সি ক্যামেরা সুড়ঙ্গের ভিতর পাঠানো হয়েছিল যেখান থেকে আটকে পড়া শ্রমিকদের ছবি ধরা পড়েছে। সোমবার নতুন পাইপের মাধ্যমে সুড়ঙ্গের ভিতর পাঠানো হয়েছে একটি মোবাইল ফোন এবং চার্জার।সুড়ঙ্গের অন্তত ৬০ মিটার গভীরে শ্রমিকেরা আটকে রয়েছেন। এখনও পর্যন্ত মাত্র ২৪ মিটার খনন সম্ভব হয়েছে।সোমবার শ্রমিকদের কাছে খিচুড়ি, ডালিয়া এবং নানা রকম ফল পাঠানো হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল পৌঁছেছে ঘটনাস্থলে।


Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...