Tuesday, June 23, 2026

বন্ধুর হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন কুম্বলে

Date:

Share post:

সতীর্থ রাহুল দ্রাবিড়ের হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন কোচ অনিল কুম্বলে। এদিন এক সাক্ষাৎকারের এমনটাই জানালেন তিনি। ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ছুঁতে পারেননি দ্রাবিড়। সদ‍্য শেষ হওয়া বিশ্বকাপও অধরাই থেকে গেল রাহুল দ্রাবিড়ের কাছে। আর এই কারণেই প্রাক্তন সতীর্থের জন্য মন খারাপ অনিল কুম্বলের।

এদিন এক সাক্ষাৎকারে কুম্বলে বলেন,” দ্রাবিড়ির হাতে একবার অন্তত বিশ্বকাপটা দেখতে চেয়েছিলাম। ও সত্যিই দলটাকে নিয়ে কঠোর পরিশ্রম করেছিল। কিন্তু পারল না। ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করা খুব সহজ নয়। এখানে প্রতিনিয়ত আপনাকে সকলে লক্ষ্য করবে। সেই জায়গা থেকে দেখলে ওর হাতে বিশ্বকাপ দেখতে পেলে আমি সত্যিই খুব আনন্দ পেতাম।”

দ্রাবিড়ের মতো ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়েও দুঃখপ্রকাশ করেছেন কুম্বলে। এই নিয়ে তিনি বলেন, “ওর জন্যও খুব খারাপ লাগছে। দ্রাবিড়ের মতো রোহিতও কিন্তু কখনও বিশ্বকাপ জেতেনি। কিন্তু এবার বিশ্বকাপে ভারতীয় দল যে ক্রিকেট খেলেছে, তার সমস্ত কৃতিত্ব দ্রাবিড় এবং রোহিতের প্রাপ্য। ফাইনাল পর্যন্ত রোহিত শুরুতে আগ্রাসী ব্যাটিং করে দলকে যে ভাবে চাঙ্গা করে দিয়েছিল, তার কোনও তুলনাই চলতে পারে না। বিরাট পরে দায়িত্ব নিয়ে সেই গতিকে নতুন মাত্রা দিয়েছে। না হলে ভারত এমন অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারত না।”

আরও পড়ুন:আজ সুনীলদের সামনে কাতার

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...