Tuesday, June 23, 2026

উৎসবের মরসুমে হঠাৎ করেই একের পর এক শো বা.তিল অদিতি মুন্সির! কারণ জানালেন স্বয়ং বিধায়ক

Date:

Share post:

উৎসবের মরসুমে বিভিন্ন জায়গায় শো করেন শিল্পীরা। বিশেষ করে কালীপুজোর পর থেকে জগদ্ধাত্রীপুজোর সময় পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বাংলা জুড়ে। দম ফেলার ফুরসৎ থাকে না শিল্পীদের। কিন্তু এই পরিস্থিতিতেও একে পর এক অনুষ্ঠান বাতিল করছেন জনপ্রিয় গায়িকা তথা বিধায়ক অদিতি মুন্সি (Aditi Munshi)। কারণ কী? নিজেই স্যোশাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন সঙ্গীতশিল্পী। গলায় প্রবল ব্যথা। চিকিৎসকের পরামর্শে এখন ভোকাল রেস্ট।

সূত্রের খবর, অদিতি মুন্সি কথা বলার অবস্থা নেই। ফোন ধরেছেন তাঁর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। পরিবার সূত্রে খবর, গানের অনুষ্ঠানের জন্যই এই অবস্থা। পরপর শো ছিল অদিতির (Aditi Munshi)। তারপর আমেরিকাতে গিয়েছিলেন, সেখানে অনুষ্ঠান ছিল। আবহাওয়ার পরিবর্তন হয়। ফেরার পরে এখানেও পরপর অনুষ্ঠান করেন শিল্পী। কণ্ঠাস্বর বিশ্রাম না পাওয়ার কারণে ভোকাল ইনজুরি হয়েছে।

নিজের ফেসবুক পেজে অদিতি লেখেন, “শারীরিক অসুস্থতার কারণে নভেম্বর মাসের পূর্বনির্ধারিত অনুষ্ঠানগুলি বাতিল করতে বাধ্য হচ্ছি। অনুষ্ঠানের কর্মকর্তা ও শ্রোতাবন্ধুদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার স্থির বিশ্বাস আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে খুব তাড়াতাড়ি আবারও আপনাদের গান শোনাতে ফিরে আসব।“

সবমিলিয়ে আপাতত বেশ কিছুদিন মঞ্চ থেকে দূরে থাকছেন অদিতি মুন্সি। তাঁর ফেরার অপেক্ষা করায় অনুরাগীরা।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...