Sunday, March 22, 2026

কাকে ভোট দিয়েছেন? উত্তর পছন্দ হলেই মিলছে গ্রামবাসীদের জল ভরার অনুমতি

Date:

Share post:

পরাজয়ের সম্ভাবনায় আতঙ্কগ্রস্ত বিজেপি। মধ্যপ্রদেশে বিধানসভার ভোট গ্রহণ পর্ব শেষ হতেই প্রত্যন্ত এলাকায় সন্ত্রাস শুরু করেছে গেরুয়া দলের নিচু স্তরের নেতা ও কর্মীরা। প্রশাসনিক আধিকারিকরা অশোকনগর জেলায় শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনা করেছেন। কিন্তু ভোটের দু’দিন পরেই চান্দেরি তহসিলের মুঙ্গাওয়ালি বিধানসভার নয়াখেদা গ্রাম থেকে যে ছবি সামনে এসেছে তা সত্যিই মর্মান্তিক। সরকারি জলের কল থেকে জল নিতে বাধা দেওয়া হচ্ছে গ্রামবাসীদের। জল নিতে গেলে প্রশ্ন করা হচ্ছে কাকে ভোট দিয়েছেন? উত্তর পছন্দসই হলে তবেই মিলছে জল নেওয়ার অনুমতি।

মধ্যপ্রদেশের নয়াখেদা গ্রামটি চান্দেরি তহসিল সদর দফতর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত, যা মুঙ্গাওয়ালি বিধানসভার অধীনে আসে। এটি জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ব্রিজেন্দ্র সিং যাদবের এলাকা। ভোট দেওয়ার পর এখানকার গ্রামবাসীরা প্রতিটি ফোঁটা জলের জন্য আকুল। জল সংকটে ভুগছেন এমন গ্রামীণ নারীরা বলছেন, নির্বাচনের দিন থেকেই মানুষ আমাদের জল ভরতে দিচ্ছে না… যখনই আমরা জল ভরতে যাই, তারা আমাদের শপথ করিয়ে জিজ্ঞেস করে, আপনারা কাকে ভোট দিয়েছেন? এটা জানার পরেই আমরা জল ভরতে দেব। তাকে যখন প্রশ্ন করা হয় কোন দলের লোকজন এভাবে কথা বলছে? তিনি বলেন, লোকে বলে আপনি ফুলে ভোট দেননি…তাই আমরা আপনাকে জল ভরতে দেব না। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, শুধু একটি বিশেষ সম্প্রদায়ের লোকজনকে এভাবে হয়রানি করা হচ্ছে। এমনকি সরকারি জলের কল থেকেও জল নিতে দেওয়া হচ্ছে না তাদের, যার জেরে ক্ষুব্ধ গ্রামবাসীরা।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...