Tuesday, April 7, 2026

নিয়োগ মা.মলায় সবাই জা.মিন পাবেন, কোর্টে ঢোকার আগে আত্মবিশ্বাসী জীবনকৃষ্ণ

Date:

Share post:

নিয়োগ মামলায় বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ বুধবার মোট আটজনকে তোলা হয় আলিপুর বিশেষ সিবিআই আদালতে। কোর্টে ঢোকার আগে আত্মবিশ্বাসী দেখাল জীবনকৃষ্ণকে। তিনি বলেন, “একদিন সবাই জামিন পাবেন।”

গত ১০ নভেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান মিডলম্যান হিসেবে গ্রেফতার হওয়া প্রসন্ন রায়। আদালতে তাঁর হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী মুকুল রোহতগি। গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুই মামলাতেই জামিন পেয়েছিলেন প্রসন্ন।এ প্রসঙ্গে বলতে গিয়েই কার্যত আত্মবিশ্বাসী দেখায় জীবনকৃষ্ণ সাহাকে। প্রসন্ন রায়ের জামিন প্রসঙ্গে বলেন, “সত্যের জয় হয়েছে।” এরপর পুলিশের গাড়িতে উঠতে-উঠতে তিনি বলেন,”মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তদন্তের গতি বাড়াতে হবে। দেখবেন সবাই জামিন পাবে।”

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ফের সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করল সিবিআই।  নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় এই ৪০ পাতার চার্জশিটে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম রয়েছে। বিধায়কের বড়ঞার বাড়িতে দীর্ঘ ৬৫ ঘণ্টা তল্লাশির পর ১৭ এপ্রিল তাঁকে গ্রেফতার করা হয়েছিল।জানা গিয়েছে, জীবনকৃষ্ণ ছাড়াও সুব্রত সামন্ত রায় নামে এক এজেন্টের নামও রয়েছে। দু’জনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি, তথ্যপ্রমাণ লোপাট সহ ভারতীয় দণ্ডবিধি ও দুর্নীতি দমন আইনের ধারায় চার্জশিট দেওয়া হয়েছে।

তল্লাশি চলাকালীন জীবনকৃষ্ণ তাঁর দু’টি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন বলে সিবিআই অভিযোগ করে।জানা গিয়েছে, সেই বিষয়টিও চার্জশিটে উল্লেখ রয়েছে। কীভাবে চাকরি বিক্রির চক্র চলত, তাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...