Tuesday, June 16, 2026

স্লো ওভাররেটের স*মস্যা কাটাতে ক্রিকেটের নিয়ম বদল আইসিসির!

Date:

Share post:

বিশ্বকাপ (CWC)শেষ হয়েছে। ভারতীয়দের মন খারাপ। কিন্তু ক্রিকেটের নিয়ামক সংস্থা মাঠে নেমে পড়েছে। ২২ গজে কাপ যুদ্ধ চলাকালীন বেশ কিছু বিষয় চোখে পড়েছে। যার মধ্যে অন্যতম হল মন্থর বোলিং। স্লো ওভার রেটের অনেকসময় দলগুলিকে জরিমানা পর্যন্ত দিতে হয়। কিন্তু তাও সমস্যা মিটছে না। এবার নতুন নিয়ম আনতে চলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)।

বিশ্বকাপের ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ নিয়ে বিতর্ক বেড়েছে। ভারতের হারের অন্যতম কারণ হিসেবে ডেড পিচকেও দায়ি করেছেন কেউ কেউ। এরপরই স্লো ওভার রেট সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসির কর্তারা। নতুন নিয়মে বলা হয়েছে, প্রতিটি ওভার শেষ হওয়ার ১ মিনিটের মধ্যে পরের ওভার করার জন্য প্রস্তুত হতে হবে দলগুলিকে। একটি দল নির্দিষ্ট সংখ্যক ওভার শেষ করতে ঠিক কত সময় নিচ্ছে, তা নিশ্চিত করতে স্টপ ওয়াচ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। স্টপ ওয়াচ দিয়ে দেখা হবে নির্দিষ্ট সংখ্যক ওভার শেষ করতে দলগুলি ঠিক কত সময় খরচ করছে। এতে পিচ সম্পর্কিত একটা ধারণা মিলবে। তবে জরিমানার নিয়ম জারি থাকছে। দুটি ওভারের মাঝে ১ মিনিটের বেশি সময় নিলেই সংশ্লিষ্ট দলকে শাস্তি পেতে হবে। আর তিন বার এমন ঘটনা ঘটলে, ৫ রান পেনাল্টি হিসাবে দেওয়া হবে ব্যাটিং করা দলকে। মনে করা হচ্ছে এই নিয়মে খেলার গতি বাড়বে। পাশাপাশি পিচ এবং আউটফিল্ডের মানের সার্বিক উন্নয়নের উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে আইসিসির বৈঠকে।


Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...