Wednesday, April 1, 2026

তবে কি সংঘাতে ইতি? কানাডাবাসীর জন্য ই-ভিসা চালু ভারতের

Date:

Share post:

সংঘাত কাটিয়ে এবার কি তবে স্বাভাবিক হতে চলেছে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্ক? প্রায় ২ মাস পর কানাডার নাগরিকদের জন্য ই ভিসা চালু করল ভারত সরকার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে এমটাই দাবি করা হয়েছে। যার জেরে মনে করা হচ্ছে অবশেষে সংঘাত কাটিতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক।

কানাডার মাটিতে খালিস্তানিদের দৌরাত্ব ও খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় দুই দেশের মধ্যে টানাপোড়েন চরম আকার নেয়। যার জেরে গত ২১ সেপ্টেম্বর থেকে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে ভারত সরকার। সেই ভিসা পরিষেবা নতুন করে ফের চালু হয়েছে বলে জানা যাচ্ছে সংবাদমাধ্যম সূত্রে। যদিও সরকারিভাবে এখনও এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে যদি সত্যিই এই ই ভিসা পরিষেবা চালু হয়ে থাকে তবে দুই দেশের সম্পর্কের শৈত্য কাটতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, কানাডার খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে ভারতের হাত রয়েছে বলে পার্লামেন্টে দাঁড়িয়ে অভিযোগ করেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকী, আমেরিকা-সহ বেশ কয়েকটি বন্ধুরাষ্ট্রের কাছে ভারতের নিন্দা করার আবেদনও জানায় কানাডা। যদিও প্রথম থেকেই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। জানিয়েছে, এহেন অভিযোগ অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত। এর পর থেকে ভারত-কানাডা টানাপোড়েন অব্যাহত। দুই দেশ থেকেই অপর দেশের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করা হয়। এর পর ভারত থেকে ৪০ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয় কানাডা। সেই টানা পোড়েনের মাঝেই এবার জানা গেল, কানাডার বাসিন্দাদের অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকা ই-ভিসা পরিষেবা চালু করেছে ভারত।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...