Saturday, June 27, 2026

ফের আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ  জিতলেন পঙ্কজ আদবানি

Date:

Share post:

ভারতীয় বিলিয়ার্ডস তারকা পঙ্কজ আদবানির  ঝুলিতে যোগ হল আরও একটি সাফল্য। দোহায় আয়জিত আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ  জিতলেন তিনি। পঙ্কজের ২৬ তম খেতাব এটি। ফাইনালে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন সৌরভ কোঠারিকে  হারিয়ে সাফল্য পেলেন পঙ্কজ। ফলাফল ১০০০-৪১৬। গত বারও সৌরভকে হারিয়েছিলেন তিনি। জয়ের পর পঙ্কজ বলছেন, “ধারাবাহিকতাই সাফল্যের মূল মন্ত্র।”

প্রথম বিশ্ব খেতাবের স্বাদ পেয়েছিলেন ২০০৩ সালে। এই নিয়ে লং ফরম্যাটে নবম সাফল্য পেলেন। শুধু তাই নয়, পয়েন্ট ফরম্যাটে জিতেছেন আট বার। আর বিশ্ব টিম বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছেন এক বার। পঙ্কজের কাছে সাফল্যের মূল মন্ত্র ধারাবাহিকতা।খেতাব জয়ের পর তিনি বলেছেন, দেশের হয়ে পদক জেতা জীবনের অন্যতম অনুপ্রেরণা। আগেও জিতেছি, তাই এই আনন্দের অনুভূতিটা চেনা। আমার কাছে ধারাবাহিকতাটাই সব। বার বার জিততে পারাটা সব কষ্ট, সব পরিশ্রমকে সার্থক করে দেয়।

গত বারও পঙ্কজের কাছে হারতে হয়েছিল সৌরভকে। এ বার হারের পর সৌরভ বললেন, আমার সেমিফাইনাল প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলেছিল। ফলে ফাইনালের জন্য খুব বেশি সময় পাইনি। ক্লান্ত হয়ে পড়েছিলাম, বুঝতে পারছিলাম।

প্রসঙ্গত, সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে ধ্রুব সিতওয়ালাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন সৌরভ। কিন্তু ফাইনালে আর ভাগ্য সঙ্গ দেয়নি তাঁর।

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...