Wednesday, March 18, 2026

বাকিবুরের চালকলে কত সামগ্রী, খাদ্যদফতরে চিঠি পাঠাল ED

Date:

Share post:

রেশন মামলায় (Ration Case)আজ আদালতে বিস্ফোরক দাবি করল ইডি (ED)। অভিযুক্ত বাকিবুর রহমানের (Bakibur Rahman)চালকলে খাদ্যদফতরের সামগ্রী অসাধু উপায়ে পৌঁছে যেত বলে আজ আদালতে জানান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। বাকিবুরের চালকল, গমকলে কত ধান বা গম পাঠানো হয়েছে এবার সেই তথ্য তলব করল ইডি (ED)। চিঠি পাঠানো হল খাদ্য দফতরকে (Food and Supply Department)। বাকিবুরের চালকলে তল্লাশি করে পাওয়া তথ্য খাদ্য দফতরের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। ইডি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের আটা এবং চালকল ‘মেসার্স এনপিজি রাইস মিল প্রাইভেট লিমিটেড’ সংস্থার ডিরেক্টর বাকিবুর নিজেই ছিলেন। পরে ওই সংস্থার ম্যানেজারের সঙ্গে কথা বলে দুর্নীতির বিভিন্ন তথ্য ইডির হাতে আসে। আজ জেল হেফাজতের মেয়াদ শেষে আদালতে পেশ করা হয় বাকিবুরকে। বিচারক আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

বাকিবুর রহমান গ্রেফতার হওয়ার পর রেশন সংক্রান্ত একাধিক তথ্য কেন্দ্রীয় সংস্থার হাতে উঠে আসে। আগেই বাকিবুরের বেশ কয়েকটি রাইস মিল ও ফ্লাওয়ার মিলে তল্লাশি চালিয়ে তদন্তকারীরা একশোর বেশি স্ট্যাম্প ও সিল উদ্ধার করেছেন।এমনকি বাকিপুরের রাইস মিলগুলি রাজ্য সরকারের নথিভূক্ত ছিল বলেও ইডি দাবি করে। এবার কেন্দ্রীয় এজেন্সি মনে করছে, রাজ্যের বেশ কয়েকটি সমবায় কৃষি উন্নয়ন সমিতির যাবতীয় ‘অ্যাক্সেস’ ছিল এই মামলায় ধৃত বাকিবুর রহমানের হাতে। তাঁর হাতেই সমিতিগুলির আইডি ও পাসওয়ার্ড ছিল। সেই সূত্রে সমিতির যাবতীয় কাজকর্ম নিয়ন্ত্রণ করতেন বাকিবুর। এবার খাদ্য দফতরের তথ্য খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।


spot_img

Related articles

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...

৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি  

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC)...

ড্রোন আতঙ্ক! একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার, তদন্তে পুলিশ

একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার দুই ভিন্ন ধরনের ড্রোন (Drone)। একটি সমুদ্রতটে ও অন্যটি ধানক্ষেতে। দক্ষিণ ২৪...

মেহেন্দির রঙে বাড়ছে জল্পনা, এবার কি ছাদনাতলায় দেব-রুক্মিণী!

দীর্ঘদিনের প্রেম। কিন্তু বিয়ে করবেন কবে? টলিউডের পাওয়ার কাপল দেব (Dev)-রুক্মিণীকে (Rukmini) নিয়ে এই প্রশ্ন দীর্ঘদিনের। আর সব...