Wednesday, June 24, 2026

আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত স্কালোনির !

Date:

Share post:

আর্জেন্টিনার দায়িত্ব নিয়ে রূপকথার মতো বিশ্বকাপ জিতিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। এত বড় সাফল্য এনে দেওয়ার পর তাকে আরেকটি বিশ্বকাপে দায়িত্বে চাইছে আলবিসেলেস্তেরা। তবে ব্রাজিলের মাঠে গিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর পর স্কালোনির কণ্ঠে বিদায়ের অবাক করা সুর।

বুধবার সকালে মারাকানায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন জয়ের পর সাংবাদিক সম্মেলনে এসে সফরকারীদের কোচ এমন কিছু কথা বলেছেন, যাতে মিলছে তার কোচের পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত।

বিশ্বকাপ জেতানোর পর, চলতি বাছাই পর্বেও দলকে এখনও পর্যন্ত শীর্ষে রাখায় স্কালোনির পারফরম্যান্সে কোনও ঘাটতি নেই। তবে এরকম টানা পারফর্ম করে যাওয়া নিয়ে একটা চাপ দেখছেন তিনি। আর্জেন্টিনার ক্ষেত্রে যে উঁচু মান তৈরি হয়েছে, তা নিয়েও চাপ বোধ করছেন, এমনটা মিলল তার কথায়। তিনি বলেছেন, ‘আমি অনেক চিন্তা করেছি, আমি কী করতে চাই। এটা বিদায় না বা অন্য কিছু না। মানটা অনেক উঁচুতে উঠে গেছে এবং চালিয়ে যাওয়া এখন খুব কঠিন। এই জাতীয় দলের এমন একজন কোচ দরকার, যার সব রকম শক্তি আছে।’

তিনি আরও যোগ করেন, ‘চালিয়ে যাওয়া কঠিন, জেতার মধ্যে রাখা কঠিন। মাত্রাটা অনেক উঁচুতে উঠে গেছে।’ স্কালোনি জানান, তিনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান চিকি তাপিয়ার সঙ্গেও কথা বলবেন। তার মতে, ‘এমন একজন কোচ দরকার, যার সব রকমের শক্তি আছে।’ ম্যাচ শেষে কোচিং স্টাফের সবাইকে নিয়ে মারাকানায় ছবি তোলেন স্কালোনি। আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর ধারণা, সবাইকে বিদায় জানাতেই এমন ফটোসেশন করেছেন তিনি।

 

Related articles

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...