Friday, June 26, 2026

বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে ফের জি.জ্ঞাসাবাদ, বিদ্যুতের বাড়িতে শান্তিনিকেতন থানার পুলিশ

Date:

Share post:

সোমবারের পর ফের বুধবার। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিশ্বভারতীর (Visva Bharati) সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) বাড়িতে পুলিশ (Police)। এদিন সকালে তাঁকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করে শান্তিনিকেতন থানার পুলিশ (Shantiniketan Police)। প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় দায়ের হয়েছে ছ’টি মামলা। আর সেই মামলায় বিদ্যুতকে জিজ্ঞাসাবাদের জন্য এদিন সকালেই তাঁর বাসভবনে সদলবলে হাজির হয় পুলিশ।

সদ্য বিশ্বভারতীয় উপাচার্য পদে মেয়াদ শেষ হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর। তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের পাশাপাশি বিভিন্ন মহল থেকে একাধিক প্রশ্ন উঠছিল। তাঁর ভূমিকা নিয়েও উঠেছিল বিস্তর প্রশ্ন। তবে বর্তমানে কলকাতা হাই কোর্টের দেওয়া রক্ষাকবচে কিছুটা স্বস্তিতে তিনি। জানা গিয়েছে, কলকাতা হাই কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই বিদ্যুৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছে শান্তিপুর থানার পুলিশ। থানায় ডেকে নিয়ে যাওয়ার পরিবর্তে হাই কোর্টের নির্দেশ মেনেই বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর সেই মতোই সোমবারের পর ফের বুধবার তাঁর বাসভবনে হাজির পুলিশ।

উল্লেখ্য, ফলক মামলা সহ আরও পাঁচ মামলা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতেই গত সোমবার বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। প্রশ্নোত্তর পর্বের পুরোটাই ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি তা লিখিত আকারেও নেওয়া হয় বিদ্যুতের থেকে। পরে তাতে সই করানো হয় প্রাক্তন উপাচার্যকে দিয়ে। উপাচার্য পদের মেয়াদ শেষের পরেই গত ১৪ নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তীকে শান্তিনিকেতন থানায় হাজিরার নোটিশ দেয় পুলিশ। কিন্তু তিনি হাজিরা না দিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। পরে হাইকোর্টের নির্দেশ মতোই গত সোমবার প্রথমবার তাঁর বাড়িতে যায় শান্তিনিকেতন থানার পুলিশ।

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...