Friday, March 13, 2026

উত্তরকাশীর উদ্ধারে বাংলাই ভরসা

Date:

Share post:

উত্তরকাশীর নির্মীয়মান সুরঙ্গের ধসে গত ১০ দিন ধরে আটকে থাকা প্রায় ৪০জন শ্রমিককে উদ্ধার করার জন্য এবার কয়লা মন্ত্রকের নির্দেশে কোল ইন্ডিয়া ডিরেক্টর ইসিএল-এর সঙ্গে যোগাযোগ করল। জানা গিয়েছে, ১৯৮৯ সালে রানিগঞ্জের মহাবীর কোলিয়ারিতে কয়েকশো ফুট নিচে খনির ভিতরে থাকা ৬৫ জন শ্রমিককে ৩ দিন পর যেভাবে উদ্ধার করা হয়েছিল, সেই বিষয়টিও উত্তরকাশীর উদ্ধারকার্যে অভিজ্ঞতা হিসেবে কাজে লাগানোর জন্য ভাবনা-চিন্তা শুরু হয়েছে। ফলে এই উদ্ধার কাজে বাংলাই এখন ভরসা কয়লা মন্ত্রকের।

১৯৮৯ সালে রানিগঞ্জের মহাবীর কয়লা খনিতে যে সুরঙ্গ নতুন করে তৈরি করে ক্যাপসুল নামানো হয়েছিল তা কীভাবে হয়েছিল এবং কোন ড্রিল মেশিনে তা করা হয়েছিল বা সেই ড্রিল মেশিন কোথা থেকে এসেছিল এই সমস্ত বিষয়গুলি তিনি জানতে চেয়েছিলেন কোল ইন্ডিয়া ডিরেক্টর। ইসিএল কর্তৃপক্ষ সমস্ত বিষয়ে বিস্তারিত জানানোর পাশাপাশি সেই বিশেষ ড্রিল মেশিনটি আসানসোলের যে বেসরকারি সংস্থা সরবরাহ করেছিল তাদের সঙ্গেও কথা বলে। ইতিমধ্যে এখানকার অভিজ্ঞ কর্মীরা উত্তরকাশী পৌঁছে গিয়েছেন।

ইতিমধ্যে উত্তরকাশীর নির্মীয়মান সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। ১০ দিনের উপর আটকে থাকা শ্রমিকরা এখনও পর্যন্ত আপাতত সুস্থ আছেন বলেই মনে করা হচ্ছে। শ্রমিকরা যেখানে আটকে রয়েছে সেখান পর্যন্ত পাঁচটি আলাদা পথ তৈরি করা হচ্ছে। ২টি পথের ড্রিলিংয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সবমিলিয়ে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যের উদ্ধার কাজে ভরসা সেই বাংলাই।

 

spot_img

Related articles

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...