Thursday, April 2, 2026

১১ দিন পেরলেও অধরা সমাধানসূত্র! উত্তরকাশীতে আ.টকে পড়া শ্রমিকদের শান্ত থাকার বার্তা উদ্ধারকারীদের

Date:

Share post:

১১ দিন পেরিয়ে গেলেও উত্তরকাশীর (Uttarkashi) সুড়ঙ্গে (Tunnel) আটকে পড়া শ্রমিকদের (Workers) কোনও আশার আলো দেখাতে পারছেন না উদ্ধারকারীরা (Rescue Team)। বহু চেষ্টা করেও সঠিক রাস্তা খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের। এদিকে বুধবার আমেরিকার বিশেষ ড্রিলিং মেশিন (Drilling Machine) দিয়ে টানেলে গর্ত করার কাজ শুরু হয়েছে বলে খবর৷ আর সেই গর্ত দিয়েই ৪১ জন শ্রমিককে বাইরে বের করে আনার পরিকল্পনা করা হচ্ছে। ৫ দিক থেকে খননকাজ চালিয়ে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এদিকে মঙ্গলবারই ওয়াকিটকির সাহায্যে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে কথা বলতে পেরেছেন উদ্ধারকারীরা। পাশাপাশি মঙ্গলবার রাতে ভেজ পোলাও এবং মটর পনির পাঠানো হয় বলে খবর। পাইপের ভিতর দিয়ে খাবার পৌঁছে যায় শ্রমিকদের কাছে। এদিকে ধৈর্য বজায় রাখতে শ্রমিকদের শান্ত থাকার পরামর্শ দেওয়া দেওয়া হয়েছে। আর সেকারণেই তাঁদের যোগা করার পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর।

এদিকে উত্তরকাশীতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ কী ভাবে চলছে, কতটা কাজ এগিয়েছে সবকিছু জানতে ফের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের দ্রুত বার করে আনা, নিয়মিত খাবার ও অক্সিজেন পৌঁছে দেওয়ার বিষয়েও পুষ্কর সিং ধামির সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে অত্যাধুনিক ড্রিলিং মেশিন নিয়ে আসা হয়েছে দিল্লি থেকে। তবে যেখানে ড্রিল করে পাইপ ঢুকিয়ে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করা হচ্ছে সেই পাহাড়ের মাটি অত্যন্ত নরম সেকারণে নতুন করে যেকোনও সময় ধস নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাই দ্রুত ড্রিল করার চেয়ে আরও বেশি সময় নিয়ে ড্রিল করে শ্রমিকদের জন্য পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে।

তবে উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন আটকে থাকা ৪১ শ্রমিক ও উদ্ধারকারী দলের মাঝে কেবল ৪০ মিটারের পুরু ধ্বংসাবশেষ রয়েছে। এই ধ্বংসাবশেষ ড্রিল করতে পারলেই উদ্ধার করে আনা যাবে শ্রমিকদের। কিন্তু এক্ষেত্রে হিমালয় অঞ্চলের মাটির প্রকৃতি থেকে শুরু করে টপোগ্রাফি সহ একাধিক বিষয় রয়েছে, যা উদ্ধারকাজকে যথেষ্ট ঝুঁকিপূর্ণ করে তুলছে।

 

 

 

 

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...