Saturday, June 20, 2026

২৪ ঘণ্টা টানা গুলির লড়াই, রাজৌরির জঙ্গলে খতম লস্করের স্নাইপার ও বোমা বিশেষজ্ঞ

Date:

Share post:

জম্মু কাশ্মীরের রাজৌরির জঙ্গলে টানা ২৪ ঘণ্টা ধরে চলা গুলির লড়াইয়ের পর অবশেষে সাফল্য। সেনার গুলিতে খতম হল ২ পাক জঙ্গি। এরা লস্কর ই তৈবার সদস্য বলে জানা গিয়েছে। এদের মধ্যে একজনের পরিচয় প্রকাশ্যে আনা হয়েছে। পাকিস্তানের বাসিন্দা এই লস্কর জঙ্গির নাম কুয়ারি। এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ বাড়াতে কুয়ারিকে ভারতে পাঠানো হয়েছিল। নিহত জঙ্গি একজন আইইডি বিশেষজ্ঞ। স্নাইপার প্রশিক্ষণও ছিল তার। পাহাড়ে গুহায় লুকিয়ে কাজ চালাচ্ছিল।

সেনা সূত্রে জানা গিয়েছে, কুয়ারির মৃত্যু সেনার কাছে অনেক বড় সাফল্য। পাকিস্তানের লস্কর ই তৈবার অত্যন্ত উচ্চপদস্থ কম্যান্ডার কুয়ারি। জঙ্গি শিবিরে তার প্রসিক্ষন হয়েছিল পাকিস্তান এবং আফগান ফ্রন্টে। গত এক বছর ধরে রাজৌরি-পুঞ্চ সেক্টরে নিজের সহযোগীদের সঙ্গে আত্মগোপন করেছিল এই জঙ্গি। ডাংরি ও কান্দিতে হামলার সঙ্গেও জড়িত ছিল সে। সেনার তরফে জানা গিয়েছে, এই অভিযানের সূত্রপাত হয় বুধবার সকালে। বাজিমল গ্রামের বাসিন্দা এক ব্যক্তি জঙ্গিদের খাবার না দেওয়ায় তাঁকে মারধোর করে জঙ্গিরা। সেই ব্যক্তি সেনার কাছে এসে সবটা জানায়। এরপরই শুরু হয় সেনা অভিযান।

গোটা এলাকা ঘিরে ফেরে শুরু হয় তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। জঙ্গলের সুবিধা নিয়ে সেনাকে লক্ষ্য করে ব্যাপকভাবে গুলি চালায় জঙ্গিরা। যার জেরে শহিদ হন সেনার ৪ জওয়ান। গুরুতর আহত হন ২ জন। জঙ্গিরা যাতে জঙ্গলের সুবিধা নিয়ে পালিয়ে যেতে না পারে তার জন্য গোটা জঙ্গল ঘিরে ফেলতে আরও সেনা মোতায়েন করা হয়। সারা রাত ধরে চলতে থাকে গুলির লড়াই। একটানা অভিযানের পর বৃহস্পতিবার সকালে ২ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি গুলির লড়াইয়ে আহত দুই সেনা জওয়ানের মধ্যে মধ্যে একজন শহিদ হয়েছেন বৃহস্পতিবার সকালে।

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...