Saturday, June 20, 2026

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

Date:

Share post:

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি (CID) আধিকারিকরা। শনিবার সকাল ১১টা নাগাদ বর্ষীয়ান নেতার ভবানীপুরের বাড়িতে যান তদন্তকারীরা। জানা গিয়েছে, এ দিনের জিজ্ঞাসাবাদে সিআইডি অফিসারদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন শোভনদেব (Sovandeb Chattopadhyay)।

রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর ঘাসফুল শিবির বিরোধী আসনে বসেছে। এরপর বিরোধী দলনেতা হিসেবে শোভনদেবের নাম প্রস্তাবনা করে স্পিকারের কাছে চিঠি পাঠায় তৃণমূল কংগ্রেস। কিন্তু ‘বিদ্রোহী’ বিধায়করা সই জালের অভিযোগ করায় তদন্ত শুরু হয়। সেই মামলায় ইতিমধ্যেই ঘাসফুল শিবিরের একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকরা। এবার তাঁরা পৌঁছে গেলেন শোভনদেবের বাড়ি। বর্ষীয়ান বিধায়ক জানিয়েছেন তিনি তদন্তে সব ধরনের সহযোগিতা করবেন।পাশাপাশি সই জালের বিষয়টি তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও অভিযোগ করেছেন তিনি। যদিও তদন্তকারীদের সঙ্গে এদিন কী কথা হয়েছে তা নিয়ে মন্তব্য করতে চাননি বালিগঞ্জের বিধায়ক।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...