Saturday, April 4, 2026

চোখে সংক্রমণ, নেতাজি ইন্ডোরে মেগা বৈঠকে ভার্চুয়ালি অভিষেক

Date:

Share post:

নজরে লোকসভা ভোট। তাই উৎসবের মরশুম শেষ হতেই
কোমড় বেঁধে রাজনীতির ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে শুরু হয়েছে তৃণমূলের মেগা বৈঠক। সেই লোকসভা ভোটের রণকৌশল স্থির করতেই মেগা বৈঠকের ডাক দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর বার্তা, নির্দেশ, লড়াইয়ের রূপরেখার দিকে তাকিয়ে গোটা দল।

তবে সেই বৈঠকে সশরীরে উপস্থিত থাকছেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন অভিষেক। চোখের সমস্যা, তাই সভায় আসতে পারছেন না অভিষেক।

অভিষেকের চোখে ফের নতুন করে সমস্যা দেখা দিয়েছে। নতুন করে সংক্রমণ ছড়িয়েছে বলে খবর। যে কারণে গতকালই বিজিবিএস শেষে তাঁকে দেখতে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বৃহস্পতিবার জানা যায়, চোখে সমস্যার কারণে নেতাজি ইন্ডোরের মেগা বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না অভিষেক। সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তিনি। চিকিৎসক তাঁকে সাত থেকে দশ দিন বিশ্রাম নিতে বলেছেন।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...