Monday, March 30, 2026

মহাশূন্য থেকে থেকে ভেসে এল লেজার বার্তা! উচ্ছ্বসিত গবেষকরা

Date:

Share post:

দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে সাফল্য এল মহাকাশ বিজ্ঞানে (Space science)। যে মহাশূন্য নিয়ে সকলের মনে কৌতুহল আর উৎকণ্ঠার দোলাচল, সেই স্থান থেকেই পৃথিবীর উদ্দেশে উড়ে এল বার্তা! গল্প নয় সত্যি। মহাকাশের ১৬ মিলিয়ন কিলোমিটার দূর থেকে পাঠানো লেজার বার্তা (laser-beamed communication) পৌঁছে গেল ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো কাউন্টির ক্যালটেকস পালোমার অবজারভেটরিতে (Palomar Observatory in California)। মহাকাশ গবেষণায় (Space research) এক নতুন অধ্যায়ের সূচনা হল।

নাসার (NASA) বিজ্ঞানীরা বলছেন লেজার বিমের মাধ্যমে এই বার্তা রিসিভ করা হয়েছে পৃথিবীতে। মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে সূর্যকে প্রদক্ষিণ করতে থাকা একটি গ্রহাণুর দিকে সাইকি নামে একটি মহাকাশযান পাড়ি দেয় গত ১৩ অক্টোবর। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার (Kennedy Space Center in Florida) থেকে সেটি রওনা দেয়। বিজ্ঞানীদের ধারণা এই গ্রহানুতে নানা খনিজ রয়েছে। সেই সন্ধানেই পৃথিবী থেকে উড়ে যায় মহাকাশযান। এখন সে চাঁদকে অতিক্রম করে আরও গভীরে ছুটে চলেছে। আর এই যাত্রা পথের মাঝেই মহাশূন্য থেকে পাওয়া বেশ কিছু তথ্য লেজের বিমের মাধ্যমে সে পৃথিবীতে পাঠিয়েছে। গোটা বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এটাকেই সম্ভব করেছে ডিপ স্পেস অপটিক্যাল কমিউনিকেশন (Deep Space Optical Communications) পদ্ধতি। বিগত কিছু বছর ধরেই DSOC নিয়ে কাজ করছেন মহাকাশ বিজ্ঞানীরা। মহাশূন্য থেকে কোনও গবেষণালব্ধ বিষয় যদি কোনও মহাকাশযান পাঠায় তাহলে তা এই লেজারের সাহায্যে পাঠাতে পারবে, যা এবার বাস্তবায়িত হল। সাইকির পাঠানো বার্তা লেজার বিমের হাত ধরে একদম ঠিকঠাক ক্যালটেকস পালোমার অবজারভেটরিতে (Palomar Observatory in California) পৌঁছে গেছে। আর এতেই উচ্ছ্বসিত বিজ্ঞানীরা। তাঁদের মতে এবার থেকে পৃথিবীতে বসেই মহাকাশের গভীরে ঘটতে থাকা ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।


Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...