Wednesday, June 24, 2026

নগরোন্নয়ন দফতরে চাকরি দেওয়ার নামে ৩৭ লক্ষ টাকার জালিয়াতি! গ্রেফতার ২

Date:

Share post:

রাজ্য সরকারি অফিসে চাকরি দেওয়ার নাম করে জালিয়াতি। ৩৭ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা। ধৃত দুই অভিযুক্তের নাম সায়ন্তন দাস ও প্রকাশ বসু।

উত্তর কলকাতার বাসিন্দা তরুণী দুই বোন চাকরির পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এরই মাঝে দুই বোন বাবার বন্ধু প্রকাশ বসুর বাড়িতে একটি অনুষ্ঠানে যান। প্রকাশ তাঁদের জানায়, তাঁর সঙ্গে নবান্নের ভাল যোগাযোগ রয়েছে।নগরোন্নয়ন দফতরে তিনি দুই বোনেরই চাকরির ব‌্যবস্থা করে দিতে পারবেন। সেক্ষেত্রে চাকরির পরীক্ষাও দিতে হবে না। তবে টাকা দিতে হবে। ৩৭ লাখ টাকা দিতে পারলেই দুই বোনের চাকরি পাকা। ভাল চাকরির কথা ভেবে দুই বোন
প্রকাশ বসুকে খেপে খেপে ৩৭ লক্ষ টাকা দেন। ওই টাকার ভাগ যায় সায়ন্তন দাসের কাছে। যে ভুয়ো নথিপত্র সংগ্রহ করে।

এরপর চাকরিপ্রার্থী দুই তরুণীকে নগরোন্নয়ন দফতরের হলোগ্রাম-সহ নিয়োগপত্র দেওয়া হয়। ভুয়ো নিয়োগের নথি নিয়ে নবান্নে চাকরিতে যোগ দিতে যান দুই বোন। কিন্তু জানতে পারেন যে, সেগুলি জাল। এরপরই প্রতারণা হয়েছে বুঝে দুই বোন প্রকাশের কাছে টাকা ফেরত চান। প্রকাশ ও সায়ন্তন দুই বোনকে বেশ কয়েকটা চেক দেন। কিন্তু যথারীতি সেগুলি বাউন্স করে। এর পরই তাঁরা জোড়াবাগান থানায় অভিযোগ প্রকাশ ও সায়ন্তনের নামে অভিযোগ দায়ের করেন। তদন্তভার নেয় লালবাজারের গোয়েন্দা বিভাগে প্রতারণা দমন শাখা। প্রকাশ ও সায়ন্তনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে ‘মূলপাণ্ডার’ হদিশ পেতে চায় পুলিশ।

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...