Saturday, June 27, 2026

“আমার ঘাড়ে ক.লঙ্ক চাপানোর পর্ব ভুলিনি, ভুলব না”: ‘ষ.ড়যন্ত্রী’দের বার্তা দিয়ে বি.স্ফোরক কুণাল

Date:

Share post:

অনেকে ভেবেছিল আমি ধ্বংস হয়ে যাব। ঈশ্বরের আশীর্বাদে এখনও আছি। মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলায় জর্জরিত থেকেও আইনে লড়ছি। জীবনযুদ্ধে লড়ছি। সাংবাদিকতা, লেখালিখি, রাজনীতিতে আছি, লড়াই করছি। চিটফান্ড কাণ্ডে আজকের দিনেই অর্থাৎ ২৩ নভেম্বর ঠিক দশ বছর আগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই গ্রেফতারির ১০ বছর কেটে গেলেও ২৩ নভেম্বর ‘বিতর্কিত’ সেই দিনটি নিয়েই বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এদিন সকালে কুণাল এক্স হ্যান্ডেলে (X Handle) লেখেন, আজ ২৩/১১/২৩ ঠিক দশ বছর আগে আজকের তারিখে বিনা দোষে চক্রান্তমূলকভাবে আমাকে গ্রেফতার করা হয়েছিল। অনেকে ভেবেছিল আমি ধ্বংস হয়ে যাব। ঈশ্বরের আশীর্বাদে এখনও আছি। মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলায় জর্জরিত থেকেও আইনে লড়ছি। জীবনযুদ্ধে লড়ছি। সাংবাদিকতা, লেখালিখি, রাজনীতিতে আছি, লড়াই করছি। রাজ্য, কেন্দ্র দুই সরকারের এজেন্সির বিরুদ্ধেই লড়াই চলছে। কঠিনতম দিনগুলিতে যে কয়েকজন পাশে ছিল, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমার এবং আমার ঘনিষ্ঠদের সেদিনের চোখের জল, আর্তনাদ বৃথা যাবে না। সময় তা প্রমাণ করবে। ঈশ্বরের বিচার থেকে ষড়যন্ত্রীরা বাদ যাবে না। আমি তৃণমূল কংগ্রেস করছি শুধু এটা প্রমাণ করতে যে মন থেকেই দলটা করে এসেছি, আমি একজন সৈনিক এবং কুণাল ঘোষ বেইমান নয়।

তিনি আরও লেখেন, আমি দলের এমপি, এম এল এ হব না। দলের তরফে জনপ্রতিনিধি হব না। যতদিন ইচ্ছে থাকবে সসম্মানে দলের সাংগঠনিক কাজ করব। তারপর জীবন যেভাবে বলবে, সেইভাবে চলব। গ্রেফতারের দিনগুলো এবং আমার ঘাড়ে কলঙ্ক চাপানোর পর্ব ভুলিনি, ভুলব না। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের সব সাংসদ, বিধায়ক, সর্বস্তরের রাজ্য শীর্ষ নেতৃত্ব, শাখা সংগঠনের শীর্ষ নেতা-নেত্রী, মুখপাত্রদের নিয়ে মেগা বৈঠক করবেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কুণালের পোস্ট ঘিরে শুরু জল্পনা।

 

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...