Tuesday, April 7, 2026

আমেরিকা-কানাডা সীমান্তের কাছে ভ.য়াবহ বি.স্ফোরণ! ম.র্মান্তিক প.রিণতি ২ জনের, কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

আমেরিকা-কানাডা সীমান্তের (US Canada Border) কাছে ভয়াবহ বিস্ফোরণ (Blast)। বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে দু’জনের। প্রাথমিক তদন্তে মার্কিন প্রশাসনের অনুমান, বিস্ফোরণের পিছনে সন্ত্রাসমূলক কোনও উদ্দেশ্য থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে বিস্ফোরণের পরই সাময়িকভাবে ওই সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার নায়াগ্রা ফলসের কাছে আমেরিকা-কানাডা সীমান্ত রয়েছে, সেখানেই রেনবো ব্রিজে একটি গাড়িতে আচমকাই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে দু’জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পাশাপাশি আচমকা কীভাবে বিস্ফোরণ হল, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিন বিস্ফোরণের কথা জানতে পেরেই উদ্বেগ প্রকাশ করেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল। তিনি জানান, স্টেট পুলিশ ও এফবিআই-র টেররিজম টাস্ক ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে। তারা সমস্ত দিক খতিয়ে দেখছেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িতে দুইজন যাত্রী ছিলেন। সীমান্তের প্রথম চেকপোস্ট পার করে গিয়েছিল ওই গাড়িটি, কিন্তু সন্দেহ হওয়ায় গাড়িটিকে দ্বিতীয়বার পরীক্ষার জন্য দাঁড় করাতে বলা হয়েছিল। সঙ্গে সঙ্গেই গাড়িটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা লাগতেই বিস্ফোরণে উড়ে যায় গাড়িটি।

 

 

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...