Saturday, April 4, 2026

অজুহাত দেখিয়ে দিল্লির দূতাবাস পুরোপুরি বন্ধ করল আফগানিস্তান

Date:

Share post:

কাজ বন্ধ হয়েছিলে প্রায় দুমাস। এবার ভারতে আফগান দূতাবাস স্থায়ীভাবে বন্ধ করল আফগানিস্তান (Afganistan)। আর সেখানে অজুহাত হিসেবে ‘অসহযোগিতা’র দোহাই দিয়েছে কাবুল। তবে বিদেশ মন্ত্রকের তরফে ‘অসহযোগিতার’ অভিযোগ খারিজ করা হয়েছে।

আফগান দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “ভারত সরকারের অসহযোগিতার কারণে দিল্লির আফগান (Afganistan) দূতাবাস ২৩ নভেম্বর থেকে বন্ধ করা হল। গত ৩০ সেপ্টেম্বর থেকে দূতাবাসের সমস্ত কাজ বন্ধ করা হয়েছিল। গত ২ বছরে ভারতে আফগানদের সংখ্যা কমে গিয়েছে। ভিসা দেওয়ার সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে।“

তবে, সূত্রের খবর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বন্ধ হয়েছে দূতাবাস। তবে সেই কথা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। দূতাবাসের তরফে জানানো হয়েছে, কাবুলে গণতান্ত্রিক সরকার না থাকলেও নানা সমস্যার মধ্যে কাজ করেছে তারা। ভারতে বসবাসকারী আফগানদের জন্য কূটনীতিকরা কাজ করেছেন।

বিদেশ মন্ত্রকের তরফে অবশ্য অসহযোগিতার অভিযোগ খারিজ করা হয়েছে। আফগান দূতাবাসের কর্তারাই একে একে ভারত ছেড়ে অন্যান্য দেশে আশ্রয় নিয়েছেন বলে বিদেশ মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন।

তালিবান সরকারকে স্বীকৃতি না দিলেও আফগানিস্তানে মানবিক, বাণিজ্যিক ও চিকিৎসা সংক্রান্ত সাহায্য চালু রাখার জন্য কাবুলে ভারতীয় দূতাবাস বন্ধ করেনি দিল্লি। তাৎপর্যপূর্ণ ভাবে, বিবৃতিতে আফগান দূতাবাসের কাজকর্ম বন্ধ করে দেওয়ার যে কারণগুলি তুলে ধরা হয়েছে, তার প্রথমেই রয়েছে, ভারত থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার বিষয়টি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...