Saturday, June 27, 2026

বাথরুমে হা.র্ট অ্যা.টাক! প্র.য়াত বলিউড পরিচালক রাজকুমার কোহলি

Date:

Share post:

শুক্রবার সকালেই বি টাউনে শোকের ছায়া। চলে গেলেন ‘জানি দুশমন’, ‘নাগিন’, ‘পতি পত্নি অউর তাওয়াইফ’ ছবির পরিচালক রাজকুমার কোহলি (Rajkumar Kohli)। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ৯৩ বছরের প্রবীণ পরিচালকের। সকালে দীর্ঘক্ষণ বাথরুমে থাকায় পরিবারের সন্দেহ হয়। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন মাটিতে লুটিয়ে পড়েছেন কোহলি। বাথরুমে স্নান করতে-করতেই হার্ট অ্যাটাক হয়েছিল বলে জানান চিকিৎসক।

ষাটের দশকে বলিউডে কাজ করা শুরু করেন রাজকুমার। নাগিন, বাদলে কি আগ, নৌকর বিবি কা, রাজ তিলক, জানি দুশমন-এর মতো একাধিক ছবি পরিচালনা ও বেশ কিছু প্রযোজনাও করেছিলেন।সানি দেওল, অক্ষয় কুমার (Akshay Kumar) থেকে সোনু নিগমের (Sonu Nigam) মতো তারকাদের সঙ্গে কাজ করেছিলেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ বলিউডের। পরিবার সূত্রে খবর আজই বর্ষীয়ান পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...